Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মক্কা থেকে কীভাবে মনোনয়ন! এবার বিডিও অফিসের ৪ কর্মীকে তলব করল সিআইডি

দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে মক্কা (Mecca) থেকে জমা পড়েছিল মনোনয়ন (Nomination)। যা নিয়ে মামলা গড়ায় আদালতেও। প্রশ্ন ওঠে, সন্ত্রাসের জেরে রাজ্যে থেকেও যেখানে মনোনয়ন জমা দিতে পারছেন না, সেখানে সৌদি আরবে বসে কীভাবে মনোনয়

মক্কা থেকে কীভাবে মনোনয়ন! এবার বিডিও অফিসের ৪ কর্মীকে তলব করল সিআইডি

শেষ আপডেট: 27 July 2023 09:42

দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে মক্কা (Mecca) থেকে জমা পড়েছিল মনোনয়ন (Nomination)। যা নিয়ে মামলা গড়ায় আদালতেও। প্রশ্ন ওঠে, সন্ত্রাসের জেরে রাজ্যে থেকেও যেখানে মনোনয়ন জমা দিতে পারছেন না, সেখানে সৌদি আরবে বসে কীভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী!

আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নামে সিআইডি (CID)। ওই মামলাতেই বিডিও-র পর এবার বিডিও অফিসের ৪ কর্মীকে তলব করলেন রাজ্যের গোয়েন্দারা। সূত্রের খবর, আজই ভবানীভবনে দেখা করতে বলা হয়েছে মিনাখাঁ বিডিও অফিসের ওই চার কর্মীকে। এর আগে হাইকোর্টের নির্দেশে ২৪ জুলাই মিনাখাঁ বিডিও অফিসে যায় সিআইডি।

ঘটনার সূত্রপাত, মিনাখাঁর কুমারজোলর এলাকার তৃণমূল কর্মী মইনুদ্দিন গাজি হজ করতে সৌদি আরবের মক্কায় গিয়েছেন গত ৪ জুন। তারপরই ঘোষণা হয়ে যায় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। মইনুদ্দিনকে প্রার্থী করে তৃণমূল। মক্কাতে বসেই তিনি মনোনয়ন জমা দেন। এই মনোনয়ন জমা করাকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়। মক্কায় বসে কীভাবে মিনাখাঁর বিডিও অফিসে মনোয়ন জমা দিলেন ওই প্রার্থী, প্রশ্ন তোলেন বিরোধীরা। বিষয়টি গড়ায় হাইকোর্টেও। পরে অবশ্য মইনুদ্দিন গাজির মনোনয়ন বাতিল করে কমিশন।

ওই মামলার পর্যবেক্ষণে এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘যিনি এই মনোনয়নপত্র গ্রহণ করেছেন, সে বিষয়টি খুব দায়সারাভাবে দেখিয়েছন বলে মনে করছে আদালত। এমনকি স্ক্রুটিনিটাও ঠিক মতো হয় নি।’ এরপরই সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি। তদন্তে নেমে এর আগে বিডিও কে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা।

আরও পড়ুন: হার্টে ব্লকেজ, জামিনের আর্জি ‘কালীঘাটের কাকু’র, মেডিক্যাল রিপোর্ট জমা দিতে বলল আদালত


```