Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হল, আপনার নাম আছে কিনা কীভাবে জানবেন

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের (West Bengal) চূড়ান্ত ভোটার (Final Voter list or Electoral Rolls) তালিকা প্রকাশ হল বৃহস্পতিবার। রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার ওই তালিকা প্রকাশ করে জানিয়েছেন, বাংলায় এখন মোট ভোটার

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হল, আপনার নাম আছে কিনা কীভাবে জানবেন

শেষ আপডেট: 5 January 2023 15:05

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের (West Bengal) চূড়ান্ত ভোটার (Final Voter list or Electoral Rolls) তালিকা প্রকাশ হল বৃহস্পতিবার। রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার ওই তালিকা প্রকাশ করে জানিয়েছেন, বাংলায় এখন মোট ভোটার হল ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন।

  • চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষের সংখ্যা (West Bengal Male Voter) ৩,৮২,৩৬,৫০৭
  • ভোটার তালিকায় মহিলাদের সংখ্যা (West Bengal Female Voter) ৩,৬৯,৭০,০৭১
  • অর্থাৎ বাংলায় পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যার মধ্যে ফারাক হল সাড়ে ১২ লক্ষের কিছু বেশি ( ১২,৬৬,৪৩৬)
  • ভোটার তালিকায় প্রায় ১৭ লক্ষ ৮২ হাজার নতুন নাম জুড়েছে।
  • ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৮ লক্ষ ৬৪ হাজার জনের নাম।
  • ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা (West Bengal New Voter) ২.২ শতাংশ অর্থাৎ ১৬ লক্ষ ৫৪ হাজারের কিছু বেশি হলেন নতুন ভোটার।

ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা কীভাবে জানতে পারবেন?

  • ১৯৫০ টোল ফ্রি নম্বরে ফোন করে জানতে পারেন।
  • মোবাইল থেকে টেক্সট করুন ৫১৯৬৯ নম্বরে। টেক্সট মেসেজে লিখুন WB<>EC<>EPIC NO
  • কিংবা এই ওয়েবসাইট খুলে চেক করতে পারেন ceowestbengal.nic.in

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী করবেন?

  • নাম বাদ পড়লে ৬ নম্বর ফর্ম ভর্তি করে জমা করুন।
  • নামের বানান, ঠিকানা ইত্যাদি শুধরোতে হলে ৮ নম্বর ফর্ম ভর্তি করে জমা করতে পারেন।
  • মুখ্য নির্বাচন অফিসার জানিয়েছেন, ভোটার তালিকা চূড়ান্ত করা একটি অনবরত প্রক্রিয়া। ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর ফের তালিকায় আপগ্রেড করা হবে। তাই কারও নাম বর্তমান তালিকায় না থাকলে আবেদন করতেই পারেন।
  • গুগল প্লে স্টোর থেকে Voter Helpline App–ও ডাউনলোড করে নিয়মকানুন জানতে পারেন।

অনামিকার সই নিয়ে নাটক হাইকোর্টে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই চাইল রাজ্য


```