Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিকের শূন্যপদে কোন জেলায় কত আসন, আবেদনের খরচ কত, রইল খুঁটিনাটি

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে ১১ হাজার ৭৬৫টি শূন্য পদের জন্য আবেদন করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। অনলাইনেই আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণ প্রার্থীরা (TET Candidate)। শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদন করতে পারবেন তাঁরা। প্রাথমিক শিক্ষা পর্য

প্রাথমিকের শূন্যপদে কোন জেলায় কত আসন, আবেদনের খরচ কত, রইল খুঁটিনাটি

শেষ আপডেট: 21 October 2022 13:45

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে ১১ হাজার ৭৬৫টি শূন্য পদের জন্য আবেদন করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। অনলাইনেই আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণ প্রার্থীরা (TET Candidate)। শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদন করতে পারবেন তাঁরা।

প্রাথমিক শিক্ষা পর্যদ (Primary Education Board) স্পষ্ট করে জানিয়েছে যে টেট উত্তীর্ণ প্রার্থীরা এই সব শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবেন বা ২০২০-২২ শিক্ষাবর্ষে ডিএলএড বা বিএড কিংবা স্পেশাল ডিএড পাঠরত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

দুটি ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেগুলি হল— wbbpe.org এবং westbengalprimaryeducation.org। আবেদন করতে কত টাকা দিতে হবে প্রার্থীদের? পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, জেনারেল (General Category) প্রার্থীদের আবেদন খরচ ১৫০ টাকা। ওবিসি (OBC-A and OBC-B) প্রার্থীদের দিতে হবে ১০০টাকা ও এসসি-এসটিদের (SC/ST) খরচ হবে ৫০ টাকা।

শিক্ষক ও পার্শ্বশিক্ষকদের জন্য কটা করে আসন রয়েছে? জেনারেল বা তফসিলি ও উপ তফসিলি জাতি প্রার্থীদের কোন জেলায় কত সংরক্ষণ রয়েছে? রইল তার খুঁটিনাটি---

আলিপুরদুয়ার: মোট আসন- ২১৯

বাঁকুড়া: মোট আসন- ২৬৭

বীরভূম: মোট আসন- ৫৪২

কোচবিহার: মোট আসন- ৪৮৫

দক্ষিণ দিনাজপুর: মোট আসন- ২৯১

উত্তর দিনাজপুর: মোট আসন- ৬৬৯

হুগলি: মোট আসন- ৯৬৭

হাওড়া: মোট আসন- ১০৬৭

জলপাইগুড়ি: মোট আসন- ৪০৯

ঝাড়গ্রাম: মোট আসন- ৭৭০

মালদহ: মোট আসন- ৫০৬

মুর্শিদাবাদ: মোট আসন- ৭৪৯

উত্তর ২৪ পরগনা: মোট আসন- ৮৬৮

দক্ষিণ ২৪ পরগনা: মোট আসন- ১৪৮৮

পশ্চিম বর্ধমান: মোট আসন- ২০৭

পূর্ব বর্ধমান: মোট আসন- ৮৭০

পশ্চিম মেদিনীপুর: মোট আসন- ৯৪

পুরুলিয়া: মোট আসন- ৮১৪

শিলিগুড়ি: মোট আসন- ২০৫

কলকাতা: মোট আসন- ২৫৮

প্রাথমিকে ১১ হাজার ৭৬৫টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি, চোদ্দ সালের টেট উত্তীর্ণ দাবি মানল না সরকার


```