Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের কোন হাসপাতালে কতগুলি কোভিড-শয্যা খালি? আজকের আপডেট জেনে নিন দ্য ওয়ালে

দ্য ওয়াল ব্যুরো: এ রাজ্যের কোভিড-চিত্র ঠিক কেমন? কোথায় কত বেড খালি আছে? যদি প্রয়োজন হয়, তবে বাড়ির কাছে কোন হাসপাতালে যাওয়া যাবে? সব বেড কি ভর্তি হয়ে গেছে! নানারকম কৌতূহল, তথ্যের বাহুল্য ও গুজব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রতিদিন রাজ্যে

রাজ্যের কোন হাসপাতালে কতগুলি কোভিড-শয্যা খালি? আজকের আপডেট জেনে নিন দ্য ওয়ালে

শেষ আপডেট: 7 July 2020 02:30

দ্য ওয়াল ব্যুরো: এ রাজ্যের কোভিড-চিত্র ঠিক কেমন? কোথায় কত বেড খালি আছে? যদি প্রয়োজন হয়, তবে বাড়ির কাছে কোন হাসপাতালে যাওয়া যাবে? সব বেড কি ভর্তি হয়ে গেছে! নানারকম কৌতূহল, তথ্যের বাহুল্য ও গুজব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রতিদিন রাজ্যে কোথায় কত কোভিড শয্যা থাকল, তা জানাতে শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সোমবার সন্ধে পর্যন্ত দেখা গিয়েছে রাজ্যে মোট ৭৯৪৮টি বেড এখনও খালি আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এই তথ্য নিয়মিত প্রকাশ করতে শুরু করেছে রাজ্যে। এই স্বচ্ছ তথ্যের ফলে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতাল কোনও রোগীকে ফেরাতে পারবেন না। বেড পাইয়ে দেওয়ার নাম করে কোনও দালালচক্রও সক্রিয় হতে পারবে না। এই ভাবনা থেকে এই প্রতিদিনের আপডেট খুবই জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। ৬ জুলাই পর্যন্ত পাওয়া সরকারি তথ্য বলছে, রাজ্যের ৭৯টি সরকারি হাসপাতালে শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যে ১০ হাজার ৬০৭টি বেড প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে ৭ হাজার ৯৪৮টি বেড এখনও খালি আছে। প্রতিটি হাসপাতালের নাম উল্লেখ করে সরকার জানিয়ে দিচ্ছে, কোন দিন কোথায় কোন হাসপাতালে মোট ক’টি বেডের মধ্যে ক’টিতে রোগী ভর্তি আছেন এবং ক’টি খালি আছে। এর ফলে বিভ্রান্তি বা গাফিলতির কোনও সুযোগই থাকবে না বলে মত স্বাস্থ্য দফতরের। কোভিড বেড পাওয়ানোর নাম করে কেউ কোনও অসততাও করতে পারবে না আর। সাধারণ মানুষের সুবিধার জন্য কোভিডের বুলেটিনের পাশপাশি এখন থেকে দ্য ওয়ালে (www.four.suk.1wp.in)-এ প্রতিদিন এই তথ্য প্রকাশিত হবে।


```