২৫ জুন পর্যন্ত পাওয়া সরকারি তথ্য বলছে, রাজ্যের ৭৮টি সরকারি হাসপাতালে শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যে ১০ হাজার ৪২৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ২৩৩টি বেড এখনও খালি আছে।
প্রতিটি হাসপাতালের নাম উল্লেখ করে সরকার জানিয়ে দিচ্ছে, কোন দিন কোথায় কোন হাসপাতালে মোট ক’টি বেডের মধ্যে ক’টিতে রোগী ভর্তি আছেন এবং ক’টি খালি আছে। এর ফলে বিভ্রান্তি বা গাফিলতির কোনও সুযোগই থাকবে না বলে মত স্বাস্থ্য দফতরের। কোভিড বেড পাওয়ানোর নাম করে কেউ কোনও অসততাও করতে পারবে না আর।
সাধারণ মানুষের সুবিধার জন্য কোভিডের বুলেটিনের পাশপাশি এখন থেকে দ্য ওয়ালে
(www.four.suk.1wp.in)-এ প্রতিদিন এই তথ্য প্রকাশিত হবে।
দেখুন, ২৫ জুনের তথ্য অনুযায়ী, আজ রাজ্যের কোন হাসপাতালে ক’টি করে বেড খালি আছে।