
শেষ আপডেট: 14 July 2022 06:30
দ্য ওয়াল ব্যুরো: গৃহবধূর (Housewife murder) উপর শারীরিক অত্যচার (Physical torture) প্রতিদিনই খবরে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই বর্বরতার যেন কোনও কিছুতেই কোনও বদল হচ্ছে না। আবারও এই বর্বরতার সাক্ষী রইল নকশালবাড়ি (Nakshawlbari)।
পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে দরজার খিল দিয়ে পিটিয়ে মেরে ফেলল শ্বশুরবাড়ির লোকেরা। নকশালবাড়ির রথতলার বাসিন্দা গৃহবধূ সুনীতা দাস পাল। বুধবার রাতে সুনিতার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের অশান্তি বাধে। সেই অশান্তি গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, অশান্তি চলাকালীনই দরজার খিল খুলে এনে তা দিয়ে বেধড়ক পেটানো হয় সুনীতাকে।
গুরুতর জখম অবস্থায় সুনীতাকে নিয়ে এক প্রতিবেশী গৃহবধূ হাসপাতালে যেতে গেলে তার উপরেও চড়াও হয় সুনীতার শ্বশুরবাড়ির লোকজন। পরিস্থিতি হাতের বাইরে বেড়িয়ে গেলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। মৃতের শ্বশুর কানু পাল সহ পরিবারের আরও ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সুনীতা পালের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব করল সিবিআই, এসএসসি দুর্নীতি মামলায় শমন