আগুন পোহাতে গিয়ে নাইটিতে আগুন, অগ্নিদগ্ধ গৃহবধূ
দ্য ওয়াল ব্যুরো: শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছিলেন আর তা থেকেই বিপত্তি। নাইটিতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে গেলেন এক গৃহবধূ। উত্তর ২৪ পরগনার হাবড়া থানার বাণীপুর বিবেকানন্দ রোড এলাকার ঘটনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের গৃহবধূ সু
শেষ আপডেট: 16 January 2020 18:01
দ্য ওয়াল ব্যুরো: শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছিলেন আর তা থেকেই বিপত্তি। নাইটিতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে গেলেন এক গৃহবধূ। উত্তর ২৪ পরগনার হাবড়া থানার বাণীপুর বিবেকানন্দ রোড এলাকার ঘটনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের গৃহবধূ সুপ্রিয়া হালদার দুপুরের খাওয়া দাওয়ার শেষে বিকেল নাগাদ নিজের বাড়িতেই আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎই তার নাইটিতে আগুন ধরে যায়। আগুন ধরে যেতেই তিনি চিৎকার করে ওঠেন। তাঁর আর্তনাদ শুনে স্বামী মিহির হালদার ছুটে এসে আগুন নিভিয়ে সঙ্গে সঙ্গে হাবড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সুপ্রিয়া হালদারের শরীরের বেশ কিছুটা অংশ দগ্ধ হয়ে গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সুপ্রিয়া দেবীর শরীরের পিছনের দিকে চল্লিশ শতাংশ মতো পুড়ে গেছে। হাবড়া হাসপাতলে কিছুক্ষণ চিকিৎসা করার পরে ক্ষত গুরুতর দেখে তাঁকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
শীতকালে আগুন পোহাতে গিয়ে অসাবধানতার জন্য অনেক সময়ই অগ্নিদগ্ধ হন গ্রামাঞ্চলের মানুষ। ঘরের মধ্যে উনান জ্বালিয়ে ঘুমাতে গিয়েও অনেকে শ্বাসরুদ্ধ হয়ে যান।
কয়েক সপ্তাহ আগে আসানসোলে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে শুয়ে শ্বাসরুদ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।