গৃহবধূর তিনটি আঙুল ও নাক কাটল দুষ্কৃতী: ডাকাতিতে বাধা নাকি আক্রোশ, কারণ নিয়ে ধোঁয়াশা
দ্য ওয়াল ব্যুরো: ডাকাতিতে বাধা পেয়ে গৃহবধূর নাক ও হাতের তিনটি আঙ্গুল কেটে দিল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় বছর পঁচিশের বুলটি ঘোষকে কাটোয়া হাসপাতালে ভর্তি করেন রাতেই। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা
শেষ আপডেট: 19 October 2019 06:52
দ্য ওয়াল ব্যুরো: ডাকাতিতে বাধা পেয়ে গৃহবধূর নাক ও হাতের তিনটি আঙ্গুল কেটে দিল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় বছর পঁচিশের বুলটি ঘোষকে কাটোয়া হাসপাতালে ভর্তি করেন রাতেই। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
কাটোয়ার পলসনা গ্রামে বুলটির শ্বশুরবাড়ি। তাঁর স্বামী বাবু ঘোষের ছানার ব্যবসা। প্রতিদিন বিকাল নাগাদ তিনি বর্ধমানের শক্তিগড়ে যান ছানা নিয়ে, ফেরেন ভোর রাতে। রাতে ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন বুলটি। শুক্রবার রাত এগারোটা নাগাদ বুলটির চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন ও আত্মীয়রা। এসে দেখেন বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বুলটি। ঘরের মেঝেয় পড়ে রক্তমাখা বঁটি ও তিনটি আঙুল।
তখনই তাঁরা বুলটিকে কাটোয়া হাসপাতালে নিয়ে যান।
বুলটি ঘোষের পরিবারের দাবি, ডাকাতিতে বাধা দেওয়ায় তাঁর উপর আক্রমণ করা হয়েছে। পুলিশের ধারণা, ব্যক্তিগত আক্রোশের বশেই বুলটি ঘোষের উপর হামলা করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ তাঁর কাছ থেকে কিছু জানতে পারেনি। বাড়ি থেকে কোনও কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন বুলটির আত্মীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।
বুলটির মেয়ের বয়স বছর ছয়েক। ঘটনার রাতে সে এক আত্মীয়ের বাড়িতে ছিল। ছেলের বয়স দু’বছর, ঘটনার সময় সে ঘুমাচ্ছিল।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-2/