Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রোগী মৃত্যুর জেরে হেমতাবাধে হাসপাতাল ভাঙচুর, ডাক্তারকে মার

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : এক রোগিণীর মৃত্যুর পরে গাফিলতির অভিযোগে ধুন্ধুমার বাঁধল হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ব্যাপক ভাঙচুর চালায় মৃতের আত্মীয়রা। মারধর করা হয় চিকিৎসক সহ হাসপাতাল কর্মীদের। মার

রোগী মৃত্যুর জেরে হেমতাবাধে হাসপাতাল ভাঙচুর, ডাক্তারকে মার

শেষ আপডেট: 6 August 2018 07:48

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর : এক রোগিণীর মৃত্যুর পরে গাফিলতির অভিযোগে ধুন্ধুমার বাঁধল হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ব্যাপক ভাঙচুর চালায় মৃতের আত্মীয়রা। মারধর করা হয় চিকিৎসক সহ হাসপাতাল কর্মীদের। মারে জখম চিকিৎসক বিপুল ঘোষকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ হেমতাবাদ ব্লকের ছোট কান্তোরের বাসিন্দা তাবেদা খাতুনকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি। সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিপুল ঘোষ তাঁকে প্রাথমিক চিকিৎসা করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে পঞ্চাশোর্ধ ওই মহিলা মারা যান। অভিযোগ, এরপরেই তাবেদার আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর শুরু করে। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক বিপুল ঘোষ ও হাসপাতালের অন্য কর্মীদের মারধর করে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জন্য এই রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন চিকিৎসক বিপুলবাবু। তবে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে অস্বীকার করেন তিনি।  মৃতার আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের কথা স্বীকার করলেও কিছুই উত্তেজিত গ্রামবাসীরা ওই কাজ করেছেন বলে দায় এড়িয়েছেন।

```