Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাছ ধরতে গিয়ে জালে উঠল হরিণের শিং! বেলাকোবার ঘটনায় চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাছ ধরতে গিয়ে পুকুর থেকে উদ্ধার হল হরিণের শিং। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকের বেলাকোবা এলাকায়। উদ্ধার হওয়া হরিণের শিং বন দফতরের হাতে তুলে দিল যুবক। বন দফতর সুত্রে জানা গেছে মঙ্গলবার রাতে বেলাকোবা পুলিশ ফা

মাছ ধরতে গিয়ে জালে উঠল হরিণের শিং! বেলাকোবার ঘটনায় চাঞ্চল্য

শেষ আপডেট: 25 November 2020 08:59

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাছ ধরতে গিয়ে পুকুর থেকে উদ্ধার হল হরিণের শিং। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকের বেলাকোবা এলাকায়। উদ্ধার হওয়া হরিণের শিং বন দফতরের হাতে তুলে দিল যুবক। বন দফতর সুত্রে জানা গেছে মঙ্গলবার রাতে বেলাকোবা পুলিশ ফাঁড়ি এলাকার সোনার বাড়ি গ্রামের বাসিন্দা ভরত বসাক পুকুরে মাছ ধরতে যান। তখন জল থেকে একটি হরিণের শিং পান তিনি। সঙ্গে সঙ্গে তা তিনি বেলাকোবা পুলিশ ফাঁড়িতে জমা দেন। এরপর ফের ওই পুকুরে মাছ ধরতে গেলে আবার একটি হরিণের শিং উদ্ধার হয়। তখন সেটিকে বন দফতরের হাতে জমা দেন ভরত বসাক। একই জায়গা থেকে পর পর দুবার হরিণের শিং এর মতো প্রাণীদেহাংশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ভরত নামের ওই যুবক বলেন, ‘‘এই শিংগুলি আমি মাছ ধরতে গিয়ে পুকুর থেকে পেয়েছি। বন দফতরকে জমা দিয়েছি। আমাকে পুরস্কার দেবে বলেছেন আধিকারিক।’’ বেলাকোবার রেঞ্জ অফিসার নীলা রাই বলেন, ‘‘এই শিং গুলি কল্যাণ হোড় নামে এক ব্যক্তির পুকুর থেকে উদ্ধার হয়েছে বলে জানা গেছে। একটি শিং থানায় এবং একটি শিং গ্রামবাসীরা রেঞ্জ অফিসে জমা দিয়েছেন। বিষয়টি আমি ডিএফওকে জানিয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

```