
শেষ আপডেট: 4 November 2022 09:53
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দশ বছর ধরে লটারির (lottery) টিকিট কাটেন পান্ডুয়ার আব্দুল কাসেম। কখনও সখনও ভাগ্যে টুকটাক শিকে ছিঁড়লেও একেবারে যে কোটিপতি (1 crore) হয়ে যাবেন, তা কল্পনাতেও আসেনি, তাও আবার মাত্র দেড়শ টাকার বিনিময়ে!
পাণ্ডুয়ার রামেশ্বরপুর বাজারে মাংসের দোকান (meat seller) রয়েছে আব্দুল কাসেমের। লটারি জিতে রাতারাতি দিনবদলের স্বপ্ন দেখেন বরাবর। তাই গত দশ বছর ধরেই লটারির টিকিট কেটে চলেছেন তিনি। বেশ কয়েকবার ছোটখাট পুরস্ককারও জিতেছেন। একবার ৪০ হাজার টাকা, এমনকী ৯০ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন। রামেশ্বরপুর বাজারে তাঁর মাংসের দোকানের পাশেই ডিয়ার লটারির টিকিট বিক্রি হয়। সেখানে অনেকেই টিকিট কাটেন। তাঁদের দেখাদেখি আবারও নিজের ভাগ্য পরীক্ষা করবেন বলে ঠিক করেন আব্দুল।
এরপরেই গত ৩ নভেম্বর সকালে ওই দোকান থেকে টিকিট কাটেন আব্দুল। বেলা এগারোটার খেলায় তাঁর টিকিটে প্রথম পুরস্কার ওঠে, যার অর্থমূল্য ১ কোটি টাকা! এই খবর পেতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন আব্দুল। জানালেন, এই টাকা ব্যবসার কাজে লাগাবেন। ছেলেদের ভবিষ্যতের জন্যেও কিছু রেখে দেবেন।
মাংস ব্যবসায়ী থেকে রাতারাতি আব্দুলের কোটিপতি হওয়ার খবরে সাড়া পড়ে গেছে গোটা এলাকায়।
ডেঙ্গি প্রাণ কাড়ল বেলেঘাটা আইডির সহকারী সুপারের, আজ সকালেই আক্রান্ত হন হৃদরোগে