Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোশাক ডিজাইন করে ব্রিটেনের রাজবাড়ির নজরে হুগলির মেয়ে, চিঠি আসতেই আপ্লুত পরিবার

দ্য ওয়াল ব্যুরো: রানির মতো পোশাক পরার বা সেই পোশাক বানানোর স্বপ্ন অনেকেই দেখেন। তবে সেই স্বপ্ন পূরণ হয় কতজনেরই বা! এই আপাত অসম্ভব স্বপ্নই সত্যি হল হুগলির এক তরুণীর (Hoogly girl designed dress of king Charles and queen Camilla)। হুগলির ব

পোশাক ডিজাইন করে ব্রিটেনের রাজবাড়ির নজরে হুগলির মেয়ে, চিঠি আসতেই আপ্লুত পরিবার

শেষ আপডেট: 6 May 2023 08:23

দ্য ওয়াল ব্যুরো: রানির মতো পোশাক পরার বা সেই পোশাক বানানোর স্বপ্ন অনেকেই দেখেন। তবে সেই স্বপ্ন পূরণ হয় কতজনেরই বা! এই আপাত অসম্ভব স্বপ্নই সত্যি হল হুগলির এক তরুণীর (Hoogly girl designed dress of king Charles and queen Camilla)।

হুগলির বাদিনান গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা মল্লিক পেশায় ফ্যাশন ডিজাইনার। অনেকের মতো ওই তরুণীও নিজের বানানো পোশাক (Hoogly girl designed dress) ইংল্যান্ডের রানিকে পরানোর স্বপ্ন দেখতেন। তাই রানির পোশাকের ডিজাইন তৈরি করে তা পাঠিয়েছিলেন ইংল্যান্ডের রাজপরিবারের দফতরে। ব্রোচ ডিজাইন করেছিলেন রাজার জন্য। উত্তরের আশা না করলেও স্বপ্ন সত্যি হল তাঁর। প্রিয়াঙ্কা জানান, উত্তর এসেছে খোদ রানির দফতর থেকে (praised by royal family)। কুইন কনসর্টের ডেপুটি প্রাইভেট সেক্রেটারির পক্ষ থেকে পাঠানো বার্তায় সুন্দর পোশাকের ডিজাইন তৈরির জন্য এবং স্কেচ করার জন্য তাকে অনেক ধন্যবাদ জানানো হয়েছে।

রানির দফতর থেকে পাওয়া এই শুভেচ্ছাবার্তায় আপ্লুত প্রিয়াঙ্কা এবং তার পরিবার। তাঁর কথায় “এই পোশাক ও ব্রোচ যদি কখনও রাজা বা রানি পরেন তাহলে সত্যিই তাঁর স্বপ্ন পূরণ হবে।” অনলাইনে প্রিয়াঙ্কার ডিজাইন করা পোশাক যথেষ্ট জনপ্রিয়। এখন ইংল্যান্ডের রানির দফতর থেকে আসা এই বার্তার পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন প্রিয়াঙ্কা। হুগলির এক প্রত্যন্ত গ্রামের এই ফ্যাশন ডিজাইনার জানান, তিনি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনালের একজন সদস্য। জি-৭ এবং জি-২০ বৈঠকেও অনলাইনে অংশ নিয়েছিলেন তিনি। এছাড়াও একাধিক ফ্যাশন ইভেন্টেও অনলাইন অংশ নিয়েছেন। রানির পরনে কখনও কি উঠবে তাঁর ডিজাইন করা পোশাক, সেদিকেই এখন তাকিয়ে হুগলির এই কন্যে।

বিলাবল রাইফেল শ্যুটার, ব্ল্যাকবেল্ট, দাদুর মতই মোল্লাতন্ত্রকে খুশি রাখার মন্ত্র জানেন!


```