Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্কুলের মধ্যে হৃদরোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হুগলির স্কুল শিক্ষকের

দ্য ওয়াল ব্যুরো: স্কুলই ছিল প্রাণ। সেই স্কুলেই ছাত্র পড়াতে পড়াতে হৃদরোগে (heart attack) আক্রান্ত হন শিক্ষক (school teacher) মৃণালকান্তি হালদার (৫১)। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত (dies) ঘোষণা করেন ডাক্তাররা। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে হুগ

স্কুলের মধ্যে হৃদরোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হুগলির স্কুল শিক্ষকের

শেষ আপডেট: 21 September 2022 13:00

দ্য ওয়াল ব্যুরো: স্কুলই ছিল প্রাণ। সেই স্কুলেই ছাত্র পড়াতে পড়াতে হৃদরোগে (heart attack) আক্রান্ত হন শিক্ষক (school teacher) মৃণালকান্তি হালদার (৫১)। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত (dies) ঘোষণা করেন ডাক্তাররা। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে হুগলির (Hooghly) পাণ্ডুয়ার দাবরা প্রাথমিক স্কুলে।

পাণ্ডুয়ার বৈঁচি বেড়েলার বাসিন্দা ছিলেন মৃণালকান্তিবাবু। বাড়ি থেকে রোজ ঘড়ির কাঁটা ধরে স্কুলে আসতেন। গত দশ বছর ধরে ছাত্র পড়িয়েছেন পাণ্ডুয়ার দাবরা প্রাথমিক স্কুলে। বুধবার স্কুলে প্রার্থনার পর স্টাফরুমে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। অম্বল হয়েছে ভেবে ওষুধও খান। কিছুক্ষণ পরে বসা অবস্থাতেই চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। পাশে থাকা প্রধান শিক্ষক তাঁকে কোনওমতে ধরে ফেলেন। চোখে মুখে জল ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করেন অন্য শিক্ষকরা। দ্রুত গাড়ি ডেকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় মৃণালকান্তিবাবুর।

স্কুলের প্রধান শিক্ষক রবিলাল মান্ডি বলেন, “কোনও অসুস্থতা ছিল না মৃণালবাবুর। রক্তচাপ ছিল স্বাভাবিক। অত্যন্ত ভাল মানুষ ছিলেন, অঙ্ক করাতেন বাচ্চাদের। স্কুলের ১১০ জন পড়ুয়ার সবারই খুব প্রিয় ছিলেন মৃণাল বাবু।” ২০১৪ সাল থেকে পান্ডুয়ার দাবরা প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছিলেন তিনি।

পুকুরে উদ্ধার নিখোঁজ পড়ুয়ার দেহ, জেরায় চাঞ্চল্যকর তথ্য দিল বন্ধুরা


```