Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রযানের সাফল্য প্রার্থনা হুগলির চন্দ্রকান্তর বাড়িতে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ হয়নি। সেজন্য আফসোস ছিল। এবার যেন যাত্রা শুভ হয়। মনে প্রাণে সেই প্রার্থনা করছেন হুগলির (Hooghly) বাসিন্দা বছর আটষট্টির মধুসূদন কুমার। গুরাপের খাজুরদহের মাজিনান শিবপুর গ্রামে বাড়ি মধুসূদন

চন্দ্রযানের সাফল্য প্রার্থনা হুগলির চন্দ্রকান্তর বাড়িতে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 16 July 2023 11:03

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণ হয়নি। সেজন্য আফসোস ছিল। এবার যেন যাত্রা শুভ হয়। মনে প্রাণে সেই প্রার্থনা করছেন হুগলির (Hooghly) বাসিন্দা বছর আটষট্টির মধুসূদন কুমার।

গুরাপের খাজুরদহের মাজিনান শিবপুর গ্রামে বাড়ি মধুসূদন কুমারের। ২০১৯ সালের ২২ জুলাই উৎক্ষেপনের পর ৬ ই সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রমকে চাঁদের পিঠে নামাতে ব্যর্থ হয়েছিল চন্দযান-২। সেই মিশনে সামিল ছিলেন মধুসূদনবাবুর বড় ছেলে বছর বিয়াল্লিশের বিজ্ঞানী চন্দ্রকান্ত কুমার। চন্দ্রযান-২ এর যোগাযোগের অ্যান্টেনার ডিজাইনের দায়িত্ব ছিলেন তিনি।

চন্দ্রকান্ত (Hooghly man praying for Chandrayan-3 success) বর্তমানে ইসরোয় জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত।

চন্দ্রকান্তর ভাই শশীকান্তও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় কর্মরত ইঞ্জিনিয়ার।

মাজিনান শিবপুর গ্রামে স্ত্রী অসীমাকে নিয়ে থাকেন মধুসূদন কুমার। দুই ছেলেই কৃতি। তবে তাঁদের নিজেদের জীবনযাত্রায় কোনও পরিবর্তন আসেনি। এখনও চাষবাস করেই কাটে দিন। মিশন চন্দ্রযান-৩ সফল হোক গোটা দেশবাসীর সঙ্গে চাইছেন মধুসূদনবাবু আর তাঁর স্ত্রী অসীমা।

মিশন চন্দ্রযান-৩ এ নেই চন্দ্রকান্ত। তবে চন্দ্রযান-৩ র উৎক্ষেপণপর্ব গভীর উৎকন্ঠাতেই কাটছে তাঁর। আসলে তাঁদের টিমের পাঠানো চন্দ্রযান-২ এর অরবিটর যা চাঁদের কক্ষপথে রয়েছে তার সাহায্য নেবে চন্দ্রযান-৩ এর ভিতরে থাকা ল্যান্ডার। এই পর্ব মসৃণ না হওয়া পর্যন্ত চোখে ঘুম নেই চন্দ্রকান্তদের।

দুই বন্দির প্রেম! পরিচয় থেকে পরিণয় সবটাই জেলে, দেখুন ভিডিও


```