Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মরচে ধরা লোহার বিম, ঝুলছে কুন্তীঘাটের ব্রিটিশ আমলের ব্রিজ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গুজরাতের দুর্ঘটনা ঝুলন্ত ব্রিজগুলির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলছে। এরাজ্যেও এমন কয়েকটি ব্রিজ রয়েছে যাদের স্বাস্থ্য একেবারে ঠিক নেই। দীর্ঘদিন সংস্কারের অভাবে লোহায় মরচে ধরেছে, কাঠের পাটাতন ভেঙে তৈরি হয়েছে বড় বড় ফ

মরচে ধরা লোহার বিম, ঝুলছে কুন্তীঘাটের ব্রিটিশ আমলের ব্রিজ

শেষ আপডেট: 1 November 2022 14:41

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গুজরাতের দুর্ঘটনা ঝুলন্ত ব্রিজগুলির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলছে। এরাজ্যেও এমন কয়েকটি ব্রিজ রয়েছে যাদের স্বাস্থ্য একেবারে ঠিক নেই। দীর্ঘদিন সংস্কারের অভাবে লোহায় মরচে ধরেছে, কাঠের পাটাতন ভেঙে তৈরি হয়েছে বড় বড় ফাঁক। এমনই একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে হুগলির (Hooghly Bridge) কুন্তী নদীর উপর। ফাঁকগুলিতে বাঁশের জোড়াতালি নিয়ে ভরাট করা হয়েছে। তাতেও বিপদ কাটেনি। সেখানে হাঁটাচলা করতে গিয়ে পাটাতনের ফাঁকে পা আটকে কেটেছিঁড়ে গেছে অনেকের। ব্রিজে আলোর ব্যবস্থা নেই, তাই রাতবিরেতে চলাফেরা করা যায় না(Bridge )।

কুন্তীঘাটের এই ব্রিজ হুগলির মগড়া ও বলাগড় দুই ব্লককে জুড়ে রেখেছে। পুলকার, অ্যাম্বুল্যান্স, মোটরবাইক, অটোর প্রতিনিয়ত চলাচল করে সেখানে। তবু গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
ব্রিটিশ আমলে তৈরি এই ঝুলন্ত ব্রিজ দুদিক লোহার বিমের উপর দাঁড়িয়ে রয়েছে। নীচে রয়েছে কাঠের পাটাতন। তাই অনেকে ভিড় জমান সেলফি তোলার জন্য।

তবে প্রশাসনের দাবি, ব্রিজের অবস্থার দিকে তাকিয়ে সংস্কার না হওয়া পর্যন্ত যাতায়াতের উপর নিয়ন্ত্রণ আনা হয়েছিল। কমজোর বিমে এই ব্রিজ মাত্র ষোলোমন ভার বহন করতে পারে। কিন্তু সেসব উপেক্ষা করেই চলছে বাচ্চাদের পুলকার, অটো, অ্যাম্বুল্যান্স। এমনকী দুর্ঘটনা এড়াতে এবছর ছট পুজোতে কুন্তীঘাটের ব্রিজের উপর পুলিশ পুণ্যার্থীদের ভিড় জমতে দেয়নি।

সুন্দরবনের নদীতে বাচ্চাদের সাঁতার শেখাচ্ছে বাঘিনী! বিরল দৃশ্য ক্যামেরাবন্দি

ব্রিজটির সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মেনে নিয়েছেন চন্দ্রহাটি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা দাসও। তিনি জানান, ব্রিজটা ভালো করে সংস্কার করতে হবে। আসলে পঞ্চায়েতের কাজে ব্রিজ সংস্কারের জন্য টাকা নেই। তাই জেলা পরিষদকে বলা হয়েছে। তাদের প্রতিনিধিরা ব্রিজ পরিদর্শন করেছেন। তাড়াতাড়ি সংস্কারের কাজ শুরু হবে। কোনও দুর্ঘটনার আগে আদৌ প্রশাসন ব্রিজের হাল ফেরাতে পারবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে মগরা, বলাগড়ের মানুষ।


```