Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুরের হোটেলে মধুচক্র, মদের আসর, মাঝরাতে হানা পুলিশের! তারপর…

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি হোটেলে রমরমিয়ে চলছে মধুচক্র। গোপন সূত্রে খবর পেতেই সেখানে পৌঁছয় পুলিশ। ভিতরে ঢুকতেই একেবারে চক্ষু চড়কগাছ আধিকারিকদের। দেখেন, মধ্যরাতেও সেখানে হচ্ছে চটুল নাচ-গান, উড়ছে দেদার টাকা। এরপরই সেখান থেকে পাঁচজন পুরুষ

দুর্গাপুরের হোটেলে মধুচক্র, মদের আসর, মাঝরাতে হানা পুলিশের! তারপর…

শেষ আপডেট: 10 June 2023 11:47

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি হোটেলে রমরমিয়ে চলছে মধুচক্র। গোপন সূত্রে খবর পেতেই সেখানে পৌঁছয় পুলিশ। ভিতরে ঢুকতেই একেবারে চক্ষু চড়কগাছ আধিকারিকদের। দেখেন, মধ্যরাতেও সেখানে হচ্ছে চটুল নাচ-গান, উড়ছে দেদার টাকা। এরপরই সেখান থেকে পাঁচজন পুরুষ ও চারজন মহিলাকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের হোটেল পার্ক প্রাইমে।

জানা গেছে, দুর্গাপুরের এই বেসরকারি হোটেলে বেশ কিছুদিন ধরেই মধুচক্র চলছিল। এই খবর গোপন সূত্র মারফত পৌঁছেছিল পুলিশের কাছে। এরপর শুক্রবার সেখানে যৌথ অভিযান চালায় দুর্গাপুর থানা ও সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। মূল অভিযুক্ত-সহ সেখানেই বেশ কয়েকজন অভিযুক্ত পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ পরে জানায়, এই মধুচক্রের মূল পাণ্ডার নাম অভিজিৎ। সে বর্ধমানের বাসিন্দা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সে।

অন্যদিকে আশরাফ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে সেই হোটেলের অপারেশন ম্যানেজার বলে দাবি করে বলেন, ‘দিনকয়েক আগে হোটেলে একটি অনুষ্ঠানের জন্য চুক্তি হয়েছিল। সেখানে লিখিতভাবে পার্টি আয়োজন করার কথাও লেখা ছিল। কিন্তু এধরনের অপকর্ম চলছে তা জানতাম না। পুলিশ সবাইকেই গ্রেফতার করেছে।’

বিয়েতে রাজি না হওয়ায় নদিয়ায় কিশোরীকে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের


```