Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোসাবায় ৭ বছরের মেয়েকে ধর্ষণে অভিযুক্ত গৃহশিক্ষক! পলাতক যুবককে খুঁজছে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ফের গৃহশিক্ষকের (Home Tutor) বিরুদ্ধে নাবালিকা (Mior) ছাত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক। ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত বালি ২ গ্রাম পঞ্চায়েতের এলাকায়। অভিযুক্তের নাম দেবব্রত

গোসাবায় ৭ বছরের মেয়েকে ধর্ষণে অভিযুক্ত গৃহশিক্ষক! পলাতক যুবককে খুঁজছে পুলিশ

শেষ আপডেট: 4 July 2022 14:03

দ্য ওয়াল ব্যুরো: ফের গৃহশিক্ষকের (Home Tutor) বিরুদ্ধে নাবালিকা (Mior) ছাত্রীকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক।

ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত বালি ২ গ্রাম পঞ্চায়েতের এলাকায়। অভিযুক্তের নাম দেবব্রত চক্রবর্তী। সূত্রের খবর, ৭ বছর বয়সি ওই ছাত্রী শনিবার সকালে অভিযুক্তের বাড়িতে টিউশন পড়তে গিয়েছি। পড়া শেষ হলে বাকিদের ছুটি দিলেও ওই ছাত্রীকে আটকে রাখে দেবব্রত। পরে তাকে যৌন নিগ্রহ করে।

বাড়িতে ফেরার পর মেয়েকে মনমরা হয়ে থাকতে দেখে প্রশ্ন করেন তার মা। তখনই সে মাকে সব ঘটনা খুলে বলে। ঘটনা জানতে পেরে ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে গোসাবা থানায় অভিযোগ দায়ের করে তার পরিবারের লোকজন। অভিযোগ পাওয়ার পরেই শারীরিক পরীক্ষার জন্য ছাত্রীটিকে হাসপাতালে পাঠায় পুলিশ।

এদিকে বেগতিক দেখে চম্পট দেয় অভিযুক্ত শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেবব্রত চক্রবর্তীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পরীক্ষা দিয়ে লালবাগের স্কুলেই আটকে ছিল ছাত্রী! দু’দিন পর উদ্ধার করে পাঠানো হল হাসপাতালে


```