Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ডায়মন্ড হারবারে রাস্তার ধারে ভাইয়ের দেহ উদ্ধার করল দাদা, গৃহশিক্ষক খুনে চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো: প্রাতঃভ্রমণে বেরিয়ে ভাইয়ের মৃতদেহ (Dead Body) উদ্ধার করল দাদা। মর্মান্তিক এই কাণ্ডটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। মৃত ওয়াসিম সর্দার কলেজ ছাত্র। বুধবার ভোরে তাঁর দাদা ইমরান সর্দার প্রাতঃভ্রমণে ব

ডায়মন্ড হারবারে রাস্তার ধারে ভাইয়ের দেহ উদ্ধার করল দাদা, গৃহশিক্ষক খুনে চাঞ্চল্য

শেষ আপডেট: 1 September 2021 09:24

দ্য ওয়াল ব্যুরো: প্রাতঃভ্রমণে বেরিয়ে ভাইয়ের মৃতদেহ (Dead Body) উদ্ধার করল দাদা। মর্মান্তিক এই কাণ্ডটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। মৃত ওয়াসিম সর্দার কলেজ ছাত্র। বুধবার ভোরে তাঁর দাদা ইমরান সর্দার প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখতে পায় ভাইয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ডায়মন্ড হারবারের বোলসিদ্ধি কালিনগর স্কুল মাঠের কাছে। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই ছাত্র ওয়াসিম আক্রম সর্দার বি এস সি ম্যাথের ছাত্র ছিল। এছাড়াও, ডায়মন্ড হারবারে কোচিং সেন্টারে টিউশন পড়াতেন তিনি। মঙ্গলবার রাত্রে বাড়ির পরিবারের সঙ্গে শেষবার কথা হয় তাঁর। আরও পড়ুনঃ 'লক্ষ্মী'র হাতেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা, সল্টলেকে অভিনব উদ্যোগ কিন্তু সারারাত বাড়ি না ফেরায় সকালবেলা বাড়ির লোকজন খোঁজাখুঁজির পরেই, দেখতে পায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই গৃহশিক্ষকের দেহ আর কিছুটা দূরে স্কুটি দাঁড় করানো আছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে কেউ খুন করেছে তাঁকে। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। এদিকে এলাকার বাসিন্দারা বলছেন, ওয়াশিম এলাকায় যথেষ্ট ভাল ছেলে বলেই পরিচিত ছিল। পড়াশোনা ভালো ছিল সে। কারোর সঙ্গেই শত্রুতা ছিল না তাঁর। তবে এমন খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডায়মন্ড হারবার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পাশাপাশি, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```