Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Breaking: গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নিল কেন্দ্র, পরিবর্তে সিআরপিএফ

দ্য ওয়াল ব্যুরো : এখন থেকে গান্ধী পরিবারের আর কাউকে নিরাপত্তা দেবে না এসপিজি। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, তাঁর ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এখন থেকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। কিছুদিন আগে ভিআইপিদের নিরাপত্তা

Breaking: গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নিল কেন্দ্র, পরিবর্তে সিআরপিএফ

শেষ আপডেট: 8 November 2019 10:27

দ্য ওয়াল ব্যুরো : এখন থেকে গান্ধী পরিবারের আর কাউকে নিরাপত্তা দেবে না এসপিজি। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, তাঁর ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এখন থেকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। কিছুদিন আগে ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, সরকারি সিদ্ধান্তের কথা তাঁদের জানানো হয়নি। এখন থেকে এসপিজি-র সুরক্ষা পাবেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেড প্লাস সিকিউরিটি মানে এবার সিআরপিএফের রক্ষীরা গান্ধী পরিবারের সদস্যদের পাহারা দেবেন। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জঙ্গিদের হাতে নিহত হওয়ার পর থেকে গান্ধী পরিবারের সদস্যরা এসপিজি কভার পেয়ে থাকেন। ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার এক বছর বাদে স্পেশ্যাল প্রোটেকশন ফোর্স বা এসপিজি গঠন করা হয়। সেই বাহিনীতে ৩ হাজার সদস্য আছেন। ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া তাঁদের কাজ। রাজীব গান্ধীর মৃত্যুর পর এসপিজি আইনে পরিবর্তন করে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবার ১০ বছর স্পেশাল প্রোটেকশন গার্ডের সুরক্ষা পাবেন। ২০০৩ সালে অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে সেই আইনে পরিবর্তন করে বলা হয়, ১০ বছর নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার এক বছর এসপিজি প্রোটেকশন পাবেন। তারপর খতিয়ে দেখা হবে, তাঁদের কতদূর নিরাপত্তা দেওয়ার প্রয়োজন আছে। গান্ধী পরিবারের দু'জন জঙ্গিদের হাতে নিহত হয়েছেন। তাঁরা বরাবরই দেশের সবচেয়ে সুরক্ষিত পরিবারগুলির অন্যতম। একমাত্র প্রধানমন্ত্রী ও আরও অল্প কয়েকজন অত সুরক্ষা পেয়ে থাকেন। গত অগস্টে সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর এসপিজি কভার তুলে নিয়েছে। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও ভি পি সিং-এর এসপিজি সুরক্ষাও তুলে নেওয়া হয়। অটলবিহারী বাজপেয়ী অবশ্য আমৃত্যু স্পেশাল প্রোটেকশন গ্রুপের ঘেরাটোপে থেকেছেন।

```