Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

এক ফোনেই ঘরে পৌঁছচ্ছে চোলাই মদ! নবগ্রামে 'হোম ডেলিভারি' কারবার চলছে রমরমিয়ে

দ্য ওয়াল ব্যুরো: জামাকাপড়, খাবারদাবার, ইলেকট্রনিক সরঞ্জাম থেকে শুরু করে মুদির দোকানের জিনিসপত্র-- সবই এখন হোম ডেলিভারি (Home delivery) পাওয়া যায় ফোনের অ্যাপে। শুধু শহরে নয়, মফস্বলে বা গ্রামের দিকেও এই পরিষেবার সুবিধা নেন অনেকেই। তবে এ

এক ফোনেই ঘরে পৌঁছচ্ছে চোলাই মদ! নবগ্রামে 'হোম ডেলিভারি' কারবার চলছে রমরমিয়ে

শেষ আপডেট: 16 June 2022 06:12

দ্য ওয়াল ব্যুরো: জামাকাপড়, খাবারদাবার, ইলেকট্রনিক সরঞ্জাম থেকে শুরু করে মুদির দোকানের জিনিসপত্র-- সবই এখন হোম ডেলিভারি (Home delivery) পাওয়া যায় ফোনের অ্যাপে। শুধু শহরে নয়, মফস্বলে বা গ্রামের দিকেও এই পরিষেবার সুবিধা নেন অনেকেই।

তবে এই পরিষেবা যে চোলাই মদের (Country Liquor) ক্ষেত্রেও প্রযোজ্য, তা কেউ ভেবেছিল! নবগ্রাম (Nabagram) এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এভাবই চলছে চোলাইয়ের ‘হোম ডেলিভারি’, রীতিমতো রমরমিয়ে! অভিযোগ, একটা ফোন কল করলেই চোলাই মদ পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট ঠিকানায়।

পুলিশের নজরদারি আছে। তবে তা দিব্যি এড়িয়ে চলেছে কারবারিরা। পুলিশের চোখে রীতিমতো ফাঁকি দিয়ে চলছে ব্যবসা। কখনও হেঁটে, আবার কখনও সাইকেলে বা মোটরবাইকে করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছে জ্যারিকেন ভরা মদ। এমনকি সন্দেহ এড়াতে কখনও ভাঙাচোরা সাইকেল নিয়েও ডেলিভারি দিতে বেরিয়ে পড়ছে কারবারিরা। কখনও আবার ভাঙাচোরা জিনিসপত্র কেনার ফেরিওয়ালার ছদ্মবেশে চলছে চোলাই ফেরি।

তবে কারবারিদের কৌশল যত বাড়ছে, পুলিশও তত তৎপর হচ্ছে। গত এক মাসে বেশ কয়েকটি ভাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কয়েকশো লিটার চোলাই মদও উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কয়েক মাস ধরে এই পুলিশি অভিযানের ফলেই চোলাই কারবারে খানিক মন্দা আসে। তা টিকিয়ে রাখতেই এই হোম ডেলিভারি শুরু।

শুধু তাই নয়, ভাটিখানাও ঘনঘন পরিবর্তন করছে ব্যবসায়ীরা। নদীর চরে বা জঙ্গলে ঘেরা এলাকায় ফাঁকা জায়গা বেছে নিয়ে অস্থায়ী ভাটি বানিয়ে রাতের অন্ধকারে চোলাই তৈরি হচ্ছে। তারপরে ফোনের মাধ্যমে যাদের কাছ থেকে অর্ডার এসেছে, তাদের ঠিকানায় চোলাই পৌঁছে দেওয়া হচ্ছে।

নবগ্রাম থানার পুলিশ জানিয়েছে, স্থানীয় সোর্স কাজে লাগিয়ে প্রায় প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। ভাটি গুঁড়িয়ে দেওয়া, চোলাই নষ্ট করা এবং কারবারিদের ধরপাকড়ের ফলে নবগ্রাম থানার বিভিন্ন এলাকায় চোলাই কারবারে রাশ টানা গিয়েছে।

কালকের মধ্যেই ঢুকছে বর্ষা, তবে বর্ষণ তেমন হবে কি দক্ষিণে! উত্তরে অতিবৃষ্টির সতর্কতা


```