Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গত বন্যার অভিজ্ঞতায় এ বার আগেভাগেই ছুটি বাতিল

দ্য ওয়াল ব্যুরো: গতবারের বন্যার ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। ঘাটাল, রায়না, খানাকুলের মতো রাজ্যের ৩০টির বেশি ব্লক জলমগ্ন ছিল ৪৫ দিন ধরে। উত্তরবঙ্গ পরিণত হয়েছিল বিচ্ছিন্ন দ্বীপে। তেলতা সেতু ভেঙে পড়ায় এক মাসের বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। এ বার

গত বন্যার অভিজ্ঞতায় এ বার আগেভাগেই ছুটি বাতিল

শেষ আপডেট: 4 June 2018 11:00

দ্য ওয়াল ব্যুরো: গতবারের বন্যার ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। ঘাটাল, রায়না, খানাকুলের মতো রাজ্যের ৩০টির বেশি ব্লক জলমগ্ন ছিল ৪৫ দিন ধরে। উত্তরবঙ্গ পরিণত হয়েছিল বিচ্ছিন্ন দ্বীপে। তেলতা সেতু ভেঙে পড়ায় এক মাসের বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। এ বার তাই বন্যা ঠেকাতে আগে থেকে কোমর বেঁধে নামল নবান্ন। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী ১১ জুন ডিভিসি’র সঙ্গে বৈঠক করবে রাজ্য। বন্যা পরিস্থিতি হতে পারে তা ধরে নিয়েই ইঞ্জিনিয়ার থেকে কর্মীদের ছুটি বাতিল করল সেচ দফতর। গত বছর এমনিতেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল রাজ্যে। তার উপর ডিভিসি’র ছাড়া জলে বন্যা পরিস্থিতি সাংঘাতিক আকার ধারণ করে। একের পর এক জেলা প্লাবিত হতে থাকে। ঝাড়খণ্ডে অতি বৃষ্টির প্রভাবে জল ছেড়ে দেয় ডিভিসি। জল ছাড়া নিয়ে ডিভিসি-নবান্ন ঠান্ডা যুদ্ধ, বিবৃতি পাল্টা বিবৃতির চাপানউতোর দেখেছিল রাজ্য। এ বার যাতে সেই সমস্যা না হয় তাই আগেভাগেই দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চলেছে রাজ্য সরকার। ছবি ২০১৭ সালের বন্যা পরিস্থিতির

```