
শেষ আপডেট: 14 March 2023 11:56
দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক (higher secondary)পরীক্ষা। তার ঠিক আগেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী (suicide) হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ (Hingalganj) থানার সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া গ্রামে। মৃত ছাত্রের নাম হিরণ্ময় বিশ্বাস। ১৮ বছর বয়সি ওই ছাত্র হিঙ্গলগঞ্জের কনকনগর এস ডি ইনস্টিটিউশনের ছাত্র। লক্ষ্মণ বিশ্বাস ও অনিমা বিশ্বাসের একমাত্র সন্তান ছিল ওই ছাত্র। হিঙ্গলগঞ্জ হাইস্কুলে তার উচ্চমাধ্যমিকের সিট পড়েছিল।
সূত্রের খবর, বাড়িতে বাবা মা কেউ না থাকার সুযোগে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। পরে ওই পড়ুয়ার বাবা মা বাড়ি ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমেছে এলাকায়। কী কারণে ওই ছাত্র পরীক্ষার আগে আত্মহত্যা করল তা এখনও জানা যায়নি। পড়াশোনার চাপ, নাকি বাবা মায়ের বকুনি? নাকি প্রেমজনিত সমস্যা, কী কারণে নিজেকে শেষ করে দিল ওই ছাত্র তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
এ যেন ঠিক সিরিয়াল! স্বামীকে 'ভাগাভাগি' করে নিয়ে সুখে সংসার করছেন দুই স্ত্রী মিলে