Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিপিএম নেতার ছেলের চাকরি যায়নি! ওএমআর শিটের তালিকায় নাম দেখেই জল্পনা হিঙ্গলগঞ্জে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ওএমআর শিট জালিয়াতিতে ৩১১৭ সংখ্যক নামের তালিকা প্রকাশ হয়েছে। তারপর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছে গ্রুপ সি-র (Group C) ৮৪২ জনের চাকরি বাতিল করতে হবে। শুক্রবারের সেই নির্দেশ মতো শনিবার

সিপিএম নেতার ছেলের চাকরি যায়নি! ওএমআর শিটের তালিকায় নাম দেখেই জল্পনা হিঙ্গলগঞ্জে

শেষ আপডেট: 12 March 2023 09:12

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ওএমআর শিট জালিয়াতিতে ৩১১৭ সংখ্যক নামের তালিকা প্রকাশ হয়েছে। তারপর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছে গ্রুপ সি-র (Group C) ৮৪২ জনের চাকরি বাতিল করতে হবে। শুক্রবারের সেই নির্দেশ মতো শনিবার ৮৪২ জনের তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এর মধ্যেই রটে গিয়েছিল হিঙ্গলগঞ্জের সিপিএম নেতা রঞ্জিত সরকারের ছেলে কৃষ্ণপদ সরকারের চাকরি গেছে। দেখা গেল ব্যাপারটা তা নয়।

এটা ঠিক যে, ওএমআর শিট কারচুপি সংক্রান্ত তালিকায় হিঙ্গলগঞ্জের সিপিএম নেতা রঞ্জিত সরকারের ছেলে কৃষ্ণপদর নাম রয়েছে। কিন্তু গ্রুপ সি-র চাকরি যাওয়া ৮৪২ জনের তালিকায় নাম নেই তাঁর। পরবর্তী কালে চাকরি যাবে কিনা সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু রবিবার ১২ মার্চ, ২০২৩ দুপুর দু'টো পর্যন্ত এই সিপিএম নেতার ছেলের চাকরি চলে গিয়েছে বলে পর্ষদ প্রকাশিত তালিকায় কোনও উল্লেখ নেই।

ইতিমধ্যেই দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় শাসক দল ঘনিষ্ঠ অনেকের চাকরি গিয়েছে। এনিয়ে স্বাভাবিকভাবেই, সিপিএম ময়দানে নেমে পড়েছে। ফলে হিঙ্গলগঞ্জের এই সিপিএম নেতার ছেলের চাকরি যাওয়ার উড়ো খবর চাউর হতেই উল্লাস দেখা গিয়েছিল শাসক দলের মধ্যেও। যদিও কৃষ্ণপদ বলেন, 'আমি উপযুক্ত নম্বর ও নথিপত্র দিয়ে চাকরি পেয়েছি। বিষয়টা তদন্ত করা হোক।' কিন্তু দেখা গেল হিঙ্গলগঞ্জের চারবারের সিপিএম নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত সরকারের ছেলে কৃষ্ণপদের চাকরিটা এখনও যায়নি।

ডিএ আন্দোলনকারীরা রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন, অনশন কি উঠবে


```