Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Hilsa Fish: ঠান্ডায় কাঠ হয়ে যাওয়া গতবছরের ইলিশ বিকোচ্ছে জামাইষষ্ঠীর বাজারে! দামও আগুন

দ্য ওয়াল ব্যুরো: জামাইষষ্ঠীর পুণ্য তিথিতে বাংলার ঘরে ঘরে উৎসবের তোড়জোড়। জামাইকে (Jamai Sasthi) পেট ভরে খাইয়ে তৃপ্ত হওয়ার দিন শাশুড়ির। আজকের দিনে নিজে হাতে রেঁধে জামাইকে খাওয়ান শাশুড়িরা। এমন দিনে কি পাতে ইলিশ (Hilsa Fish) না পড়লে চ

Hilsa Fish: ঠান্ডায় কাঠ হয়ে যাওয়া গতবছরের ইলিশ বিকোচ্ছে জামাইষষ্ঠীর বাজারে! দামও আগুন

শেষ আপডেট: 5 June 2022 05:20

দ্য ওয়াল ব্যুরো: জামাইষষ্ঠীর পুণ্য তিথিতে বাংলার ঘরে ঘরে উৎসবের তোড়জোড়। জামাইকে (Jamai Sasthi) পেট ভরে খাইয়ে তৃপ্ত হওয়ার দিন শাশুড়ির। আজকের দিনে নিজে হাতে রেঁধে জামাইকে খাওয়ান শাশুড়িরা। এমন দিনে কি পাতে ইলিশ (Hilsa Fish) না পড়লে চলে?

আরও পড়ুন: মাধ্যমিকে নবম! তবু তিন বিষয়ের নম্বর বাড়াতে খাতা রিভিউ দিচ্ছে সৌরথ

কিন্তু বিধি বাম। পদ্মার রুপোলি ফসল এবছর এপার বাংলায় ‘ব্রাত্য’। এখনও তার দেখা মেলেনি। ইলিশ (Hilsa Fish) রফতানিতে নিষেধাজ্ঞাও রয়েছে বাংলাদেশ সরকারের। ফলে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে অগত্যা। জামাইষষ্ঠীর বাজারে চড়া দামে বিকোচ্ছে গতবছরের হিমঘরের ইলিশ। ঠান্ডায় জমে কাঠ হয়ে যাওয়া সেসব পুরনো ইলিশই কিনে নিয়ে যাচ্ছেন কেউ কেউ।

হিমঘরের ইলিশের (Hilsa Fish) দামও নেহাত কম নয়। ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। ওজন যদি দেড়কেজি হয়, দাম ছুঁয়েছে ১৬০০ টাকা। এত দাম দিয়ে মাছ কিনেও স্বাদের গ্যারান্টি পাচ্ছেন না ক্রেতারা। এমনকি পদ্মার ইলিশ বলে অন্য ইলিশ হিসেবে চালিয়ে দিলেও কিছু বলার উপায় নেই। মাছের জোগান না থাকায় এসবই মেনে নিতে হচ্ছে ইলিশ প্রিয় বাঙালিকে।

পদ্মার ইলিশ তো নেই, এপার বাংলার ইলিশও পাতে জুটছে না। কারণ দু-এক পশলা বৃষ্টি হলেও এখনও পুরোদমে বর্ষা আসেনি। কিন্তু জামাইষষ্ঠীর বাজারে তো ইলিশের চাহিদা তুঙ্গে। তাই যা পাচ্ছেন, যে দামে পাচ্ছেন, তাই কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।


```