Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ইলশেগুঁড়ির মাঝেই দিঘায় উঠল ১৪ টন ইলিশ! কত বড়, কত দাম, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা (rainig) নেমেছে। কখনও ঝমাঝম, তো কখনও ইলশেগুঁড়ি। আর এই ইলশেগুঁড়ি শুনলেই মনটা কেমন ইলিশ ইলিশ (hilsa) করতে শুরু করে। এই বর্ষাতে খিচুড়ি আর ইলিশমাছ হোক বা সর্ষে ইলিশ, সবই খাদ্যরসিক বাঙালির (bangali) কাছে অমৃতসমান। কিন্

ইলশেগুঁড়ির মাঝেই দিঘায় উঠল ১৪ টন ইলিশ! কত বড়, কত দাম, জেনে নিন

শেষ আপডেট: 12 July 2022 06:22

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা (rainig) নেমেছে। কখনও ঝমাঝম, তো কখনও ইলশেগুঁড়ি। আর এই ইলশেগুঁড়ি শুনলেই মনটা কেমন ইলিশ ইলিশ (hilsa) করতে শুরু করে। এই বর্ষাতে খিচুড়ি আর ইলিশমাছ হোক বা সর্ষে ইলিশ, সবই খাদ্যরসিক বাঙালির (bangali) কাছে অমৃতসমান।

কিন্তু এই বছর বর্ষা শুরু হলেও দিঘার (digha) মোহনায় ইলিশের আমদানি শুরু হয়েছিল না সেইভাবে। কিন্তু আজ সকালে এই বর্ষার প্রথম ইলিশ উঠল দিঘায়। প্রায় ১৪ টনের ইলিশ মিলল দিঘার জেলেদের জালে। এবার বেশ ভাল মতই ইলিশ মিলবে বলে আশাবাদী জেলেরা। ৫০০ গ্রাম থেকে প্রায় দেড় কেজির ইলিশ পাওয়া গিয়েছে আজ।

তবে মাছের বাজারে ইলিশ মোটেও সস্তা নয় বলেই জানাচ্ছেন ক্রেতারা। ৫০০ থেকে ৭৫০ গ্রামের ইলিশের দাম মোটামুটি ১২০০ টাকা, ১ কেজি থেকে দেড় কেজির ইলিশ বাজারে বিকোচ্ছে ২০০০ টাকা দরে। এত দাম দিয়েও যে খুব চোখে ধরার মত ইলিশ মিলছে তেমনটাও কিন্তু নয়। তবে আজ দিঘার মোহনায় ইলিশ মেলায় মৎস্যজীবীদের মুখে হাসির দেখা মিলেছে।

দিঘায় সাবমেরিন চাইলেন মমতা


```