Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছক ভেঙে পঞ্চায়েতে লড়ছেন চুমকি, ভোটারদের জোগাচ্ছেন অনুপ্রেরণা

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ছোট থেকে ইচ্ছে ছিল ভোটে দাঁড়ানোর। এবার সেই স্বপ্নই বাস্তব হয়েছে। তাই শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে প্রচারের ময়দানে নেমে পড়েছেন দু'ফুট উচ্চতার চুমকি ঘোষ। এবার দক্ষিণ দিনাজপুর জেলার ধলপাড়া পঞ

ছক ভেঙে পঞ্চায়েতে লড়ছেন চুমকি, ভোটারদের জোগাচ্ছেন অনুপ্রেরণা

শেষ আপডেট: 26 June 2023 10:03

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ছোট থেকে ইচ্ছে ছিল ভোটে দাঁড়ানোর। এবার সেই স্বপ্নই বাস্তব হয়েছে। তাই শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে প্রচারের ময়দানে নেমে পড়েছেন দু'ফুট উচ্চতার চুমকি ঘোষ।

এবার দক্ষিণ দিনাজপুর জেলার ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। ২৩ বছরের এই তরুণী হিলি থানার এলাকার সর্ব কনিষ্ঠ প্রার্থী। বাবা চঞ্চল ঘোষ এলাকার হাটের ছোট ব্যবসায়ী।

হিলি গভর্নমেন্ট কলেজের শেষবর্ষের ছাত্রী চুমকি জানান, 'ছোট থেকেই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল। এবার ভোটে দাঁড়াতে পেরে মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি। শুনছি তাঁদের অভাব-অভিযোগের কথা। ভোটে জয়ী হলে, এলাকার রাস্তাঘাট, জল ও বিদ্যুতের সমস্যা মেটানোর চেষ্টা করব। মানুষের সেবা করব।'

মা চিত্রা ঘোষ জানিয়েছেন, 'ছোটবেলায় মেয়ে চুমকি ভোটে দাঁড়াবে বলে বায়না করত। মেয়ের সেই ইচ্ছেই পূরণ হয়েছে। আমি চাই, মানুষ মেয়ের পাশে থাকুক। তাকে জয়ী করুক।'

এলাকার তৃণমূল কর্মী হিসাবে পরিচিত সোমা চৌধুরী জানিয়েছেন, রুটিন করে পায়ে পা মিলিয়ে কিলোমিটারের পর কিলোমিটার পথ প্রচার করে চলেছেন চুমকি। তাঁর অদম্য জেদ এলাকার মানুষের নজর কেড়েছে। শারীরিক প্রতিবন্ধকতা দূরে সরিয়ে যেভাবে, তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, তাতে অনেকেই অনুপ্রেরণা পাচ্ছেন।

ছক ভেঙে লড়াইয়ে ময়দানে চুমকি কতটা সফল হবেন, তার উত্তর কদিন পর জানা যাবে কিন্তু যে বাধার পাহাড় ঠেলে তিনি এগোচ্ছেন সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন সবাই।

মুখের হাড় ভেঙে জখম স্নায়ু, বিরল অস্ত্রোপচারে রাজমিস্ত্রির জীবন ফিরল সরকারি হাসপাতালে


```