Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্যা ত্রাণ দুর্নীতিতে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বন্যা ত্রাণ দুর্নীতি (Flood Relief Scam) মামলায় রাজ্যকে ফের তুলোধনা করল হাইকোর্ট (Highcourt)। এফআইআরের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিল তা ২২ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্

বন্যা ত্রাণ দুর্নীতিতে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

শেষ আপডেট: 10 September 2021 07:01

দ্য ওয়াল ব্যুরো: বন্যা ত্রাণ দুর্নীতি (Flood Relief Scam) মামলায় রাজ্যকে ফের তুলোধনা করল হাইকোর্ট (Highcourt)। এফআইআরের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিল তা ২২ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা এদিন মামলার শুনানিতে রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে চোখা চোখা মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি বলেন, রাজ্যে কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছে, তা নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে, অথচ পুলিশ কিছুই দেখছে না। অভিযুক্ত চিহ্নিত করার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আদালতের বক্তব্য, পুলিশ শুধু বিবৃতি দিয়েই নিয়েই খান্ত থাকছে। এজি কিশোর দত্তর উদ্দেশে আদালত বলে, আপনি সরকারি আইনজীবী। আপনি জানেন না ফৌজদারি অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নিতে হয়? ২২ জুলাই এফআইআর হয়েছে। দুমাস হয়ে গেল। এখনও কোনও ব্যবস্থা নেননি। এটা করতে কতদিন সময় লাগে? ২০১৭ সালের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল মালদহের হরিশচন্দ্রপুর। বহু মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছিল। তারপর সরকারি ক্ষতিপূরণ নিয়ে অনিয়ম হয় বলে অভিযোগ। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢোকার অভিযোগও ওঠে। সেই নিয়েই জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```