Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

শিক্ষকের পেনশন বন্ধ! শিক্ষা সংসদের আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকের (Teacher) প্রাপ্য পেনশন আটকে রাখার জন্য হাইকোর্টের (Highcourt) সমালোচনার মুখে প্রথমিক শিক্ষা সংসদ। এক মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শিক্ষা সংসদের আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্

শিক্ষকের পেনশন বন্ধ! শিক্ষা সংসদের আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট

শেষ আপডেট: 8 September 2021 04:09

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকের (Teacher) প্রাপ্য পেনশন আটকে রাখার জন্য হাইকোর্টের (Highcourt) সমালোচনার মুখে প্রথমিক শিক্ষা সংসদ। এক মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শিক্ষা সংসদের আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন, পেনশন আটকে রাখা বন্ধ হওয়া দরকার। মমতার আজ ভবানীপুরে প্রচার শুরু জনৈক শিক্ষক ধ্রুবজ্যোতি সরকাররে মামলার পরিপ্রেক্ষিতে এদিন প্রাথমিক শিক্ষা সংসদের সমালোচনা করেছে উচ্চ আদালত। অভিযোগ, ২০২০ সালে অবসরের পর থেকে প্রাপ্য পেনশন তথা অবসরকালীন ভাতা পাচ্ছেন না ওই শিক্ষক। তা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিন এই মামলার বিচারের সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাথমিক বা উচ্চ শিক্ষা যাই হোক না কেন, শিক্ষকদের পেনশন আটকে রেখে তাঁদেরকে হেনস্থার ঘটনা এবার বন্ধ হওয়া দরকার। পেনশন সময়মতো দিতেই হবে। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে যুক্ত প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকদের বেতন বন্ধের নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারী শিক্ষকের আইনজীবী গৌরব দাস ও মধুমিতা দাস আদালতে জানান ২০০৮ সালে দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর ২৪ পরগনায় বদলি হন ধ্রুবজ্যোতি সরকার। ২০২০ সালে তিনি অবসর নেন। কিন্তু অবসরের পর থেকেই তিনি পেনশন পাচ্ছেন না। আইনজীবীরা জানিয়েছেন এর জন্য দায়ী দক্ষিণ দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদ। তাদেরকে বার বার বলা স্বত্ত্বেও, বদলির ১৪ বছর পরও তারা নতুন স্কুলে সার্ভিস বুক-সহ কোনও তথ্য পাঠায়নি। মঙ্গলবার আদালতের সামনে পুরো ঘটনাটি তুলে ধরতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি নির্দেশ দিয়েছেন এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, জেলা পরিদর্শক ও স্কুল পরিদর্শকের বেতন বন্ধ থাকবে। আগামী ১৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```