Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভবানীপুরের ভোট যথাসময়েই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের উপনির্বাচন নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Highcourt)। আজ মঙ্গলবার তার রায় দিল উচ্চ আদালত। আদালত জানিয়েছে, বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন যথাসময়েই হবে। তাতে কোনও বাধা নেই। ভবানীপুরের উপনির্বাচনের প্রেস ব

ভবানীপুরের ভোট যথাসময়েই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

শেষ আপডেট: 28 September 2021 06:07

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের উপনির্বাচন নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Highcourt)। আজ মঙ্গলবার তার রায় দিল উচ্চ আদালত। আদালত জানিয়েছে, বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন যথাসময়েই হবে। তাতে কোনও বাধা নেই। ভবানীপুরের উপনির্বাচনের প্রেস বিজ্ঞপ্তির কিছু অংশ নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভবানীপুরে ভোট না হলে তা সাংবিধানিক সংকট। এই অংশে আপত্তি তোলা হয়েছিল। হাইকোর্টও এর সমালোচনা করেছে। রাজ্যের বাকি কেন্দ্রগুলিতে উপনির্বাচন না হলে কি তা সাংবিধানিক সংকট হবে না? প্রশ্ন উঠেছিল। কিন্তু এদিন আদালত ভবানীপুরের ভোটে বাধা দেয়নি। মঙ্গলবারই কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার, জিগনেশ মেওয়ানি ভবানীপুর থেকে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু তিনি ইস্তফা দেন। কেন একজন জয়ী প্রার্থী কোনও কারণ ছাড়া এভাবে ইস্তফা দিলেন, তা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। এদিন আদালত জানিয়েছে এই উপনির্বাচন খামখেয়ালিপনায় হচ্ছে। তাই তার খরচ তাকেই বহন করতে হবে। কে খরচ বহন করবে তা নিয়ে মামলার শুনানি হবে আগামী ১৭ নভেম্বর। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```