Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজো কমিটিকে ৫০ হাজার অনুদানের মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: গতবারের মতো ফের এবার। দুর্গাপুজোয় (Durga Puja) সরকারি অনুদান নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Highcourt)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে এই মামলা দায়ের হয়েছে। আদা

পুজো কমিটিকে ৫০ হাজার অনুদানের মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল কোর্ট

শেষ আপডেট: 21 September 2021 07:30

দ্য ওয়াল ব্যুরো: গতবারের মতো ফের এবার। দুর্গাপুজোয় (Durga Puja) সরকারি অনুদান নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Highcourt)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে এই মামলা দায়ের হয়েছে। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, কেন ৫০ হাজার টাকা করে পুজো কমিটিগুলিকে সরকার অনুদান দিচ্ছে তা হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ নভেম্বর। বৃষ্টিতে বাতিল একাধিক ট্রেন, জলমগ্ন কারশেড, রইল রেলের পরিবর্তিত সূচী একই ধরনের মামলায় গতকাল দিল্লি হাইকোর্ট দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে। সেখানে সরকারি টাকায় গণেশ চতুর্থি পালন করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। যদিও পুজো অনুদান মামলায় এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে বলেছেন, কমিটিগুলিকে অনুদান দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করলেও তা এখনও বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়নি। গত বছরও রাজ্যের কাছে জবাব চেয়েছিল হাইকোর্ট। আদালতে তৎকালীন এজি কিশোর দত্ত বলেছিলেন, রাজ্য সরকার এই টাকা দিচ্ছে পুজো কমিটিগুলি যাতে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি কিনতে পারে এবং কোভিড নিয়ে মানুষকে সচেতন করতে প্রচার চালাতে পারে তাঁর জন্য। রাজ্যের এই যুক্তিকে আদালত মান্যতা দিলেও, ওই টাকা খরচ ঠিক ভাবে হল কি না তার হিসেব নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল। এবার ফের অনুদান নিয়ে জনস্বার্থ মামলা হল হাইকোর্টে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```