Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সোশ্যাল মিডিয়ায় গ্রুপ খুলে উচ্চমাধ্যমিকের প্রশ্ন বিক্রি! থানায় গেল পরীক্ষার্থীরা

সোশ্যাল মিডিয়ায় বিক্রি হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন। কিউআর কোর্ড পাঠিয়ে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা! এমন অভিযোগ উঠল রায়গঞ্জে। ঘটনাটি সামনে আসতেই পুলিশের দ্বারস্থ হল কয়েকজন পরীক্ষার্থী। 

সোশ্যাল মিডিয়ায় গ্রুপ খুলে উচ্চমাধ্যমিকের প্রশ্ন বিক্রি! থানায় গেল পরীক্ষার্থীরা

শেষ আপডেট: 18 February 2024 13:46

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: সোশ্যাল মিডিয়ায় বিক্রি হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন। কিউআর কোর্ড পাঠিয়ে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা! এমন অভিযোগ উঠল রায়গঞ্জে। ঘটনাটি সামনে আসতেই পুলিশের দ্বারস্থ হল কয়েকজন পরীক্ষার্থী। 

তাদের অভিযোগ, সোশ্যাল মিডিয়া সাইট টেলিগ্রামে গ্রুপ তৈরি কোয়েশ্চেন পেপারের প্রশ্নগুলি লিখে পাঠানো হচ্ছে পরীক্ষার্থীদের। তারপরে কিউআর কোর্ড দিয়ে চাওয়া হচ্ছে মোটা টাকা।

অভিযোগকারী পরীক্ষার্থীদের দাবি, বাংলা পরীক্ষার সব কটি প্রশ্নপত্র এই ভাবে ফাঁস হয়ে গেছে। সোমবার ইংরাজি পরীক্ষা রয়েছে। পরীক্ষার আগে ওই গ্রুপে ইংরাজি প্রশ্নপত্রে প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয়েছে।  

পরীক্ষার্থীরা জানিয়েছে, এই ঘটনা সমানে আসার পরে তারা খুবই চিন্তিত। সোশ্যাল মিডিয়ায় এই পাতা ফাঁদে অনেকেই পা দিচ্ছে বলে তাদের দাবি। নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে পুলিশের সাহায্য চেয়েছে তারা।  শনিবার রাতে রায়গঞ্জ শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরের সাইবার ক্রাইম থানাতে অভিযোগ জমা দিয়েছে সাত-আটজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। 

উত্তর দিনাজপুরের উচ্চমাধ্যমিকের জয়েন্ট কনভেনার ডঃ সুব্রত সাহা এই ঘটনা সম্পর্কে বলেন, " আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক শুরু হয়েছে। পরীক্ষার্থীরা সুষ্ঠভাবেই পরীক্ষা দিয়েছে। জেলায় প্রশ্নপত্র ফাঁসের এখনও কোনও অভিযোগ তাঁদের কাছে আসেনি।"

সুব্রতবাবুর কথায়, "যদি ঘটে থাকে তাহলে পড়ুয়াদের বিভ্রান্ত করা চেষ্টা চলছে। সংসদকে বদনাম করার চক্রান্ত হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে সবটাই জানাব।"


```