Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

আগে কেন রাজি হয়েছিলেন? শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে রাজ্যকে প্রশ্ন আদালতের

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৭ সেপ্টেম্বর গ্রুপ ডির বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে আদালতের প্রশ্নের মুখে রাজ্য। আগেই এই বিষয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (HIgh court)। তখন কেন পুলিশ আপত্তি জানায়নি, সোমবার সেই প্রশ্ন তোলেন ব

আগে কেন রাজি হয়েছিলেন? শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে রাজ্যকে প্রশ্ন আদালতের

শেষ আপডেট: 25 September 2023 10:27

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৭ সেপ্টেম্বর গ্রুপ ডির বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে আদালতের প্রশ্নের মুখে রাজ্য। আগেই এই বিষয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (HIgh court)। তখন কেন পুলিশ আপত্তি জানায়নি, সোমবার সেই প্রশ্ন তোলেন বিচারপতি।

বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে চলছে মামলাটি। এদিন ওই মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর গ্রুপ ডির বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মিছিল যেন ক্যমাক স্ট্রিটে না ঢোকে। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, “তাহলে আগে রাজি হলেন কেন? তখন কেন আপত্তি করেননি?”

রাজ্যের তরফে বলা হয়, শ্রী শিক্ষায়তন সহ চারটে স্কুল আছে ক্যাম্যাক স্ট্রিটের ওই রাস্তায়। ফলে ওই রাস্তায় মিছিল হলে সমস্যা হবে। রাজ্যের তরফে এও জানানো হয়, “সেদিন দু’তিনজন অফিসার এসেছিলেন। তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। না হলে সেদিনই আপত্তি জানানো হত।”

মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচী রাজ্যকে খোঁচা দিয়ে আদালতে (HIgh court) বলেন, “ওই রাস্তায় একজন বিশেষ মানুষের অফিস আছে। তাই এখন পুলিশ ওই রাস্তায় মিছিল ঢুকতে দিতে চাইছে না।” আদালতের পর্যবেক্ষণ, শ্রী শিক্ষায়তন, অভিনব ভারতী, লা মার্টস, সুশীলা বিরলা সহ কোনও স্কুল এই রাস্তায় পরছে না। স্কুলের সমস্যা হবে বলে লাভ নেই।

এরপরই বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মিছিলকে ঘিরে রাজ্যকে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। রাজ্য নতুন কী রুট চাইছে তার ম্যাপ সহ আগামীকাল মঙ্গলবার এবিষয়ে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন: রাজ্যে নেই, তবুও তাড়া করে বেড়াচ্ছে অনুব্রত আতঙ্ক! হাইকোর্টের দ্বারস্থ মানবাধিকার কর্মী


```