Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রিপল চুরির মামলায় স্বস্তি শুভেন্দুর, তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপল চুরির মামলায় অস্বস্তি কাটল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মামলা খারিজের আবেদন জানিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বরস্থ হয়েছিলেন। এই আবেদনের প্রেক্ষিতে গতবারের রায়ে তদন্তে স্থগিতাদেশ না দিলেও এবার আমফানে ত্রিপল চ

ত্রিপল চুরির মামলায় স্বস্তি শুভেন্দুর, তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

শেষ আপডেট: 4 October 2021 06:44

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপল চুরির মামলায় অস্বস্তি কাটল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মামলা খারিজের আবেদন জানিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বরস্থ হয়েছিলেন। এই আবেদনের প্রেক্ষিতে গতবারের রায়ে তদন্তে স্থগিতাদেশ না দিলেও এবার আমফানে ত্রিপল চুরি ও অন্য একটি মামলার তদন্তে আগামী ছ'সপ্তাহের জন্য সব রকম তদন্ত প্রক্রিয়ার ওপরে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাঁথি পুরসভার ত্রিপল চুরিতে মদত দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ ছিল, কাঁথি পুরসভার গোডাউন থেকে লরিতে চাপিয়ে ওই ত্রিপলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এতে পুরসভার দুই কর্মীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। নাম জড়ায় দুই অধিকারী ভাইয়ের। গত ২৯ মে এই মর্মে তাঁদের নামে কাঁথি থানায় এফআইআর দায়ের হয়। এফআইআর করেন ওই পুরসভারই প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না। এই ঘটনায় পুরসভার এক কর্মী প্রতাপ দে-কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারি আশঙ্কা তৈরি হয় শুভেন্দু ও সৌমেন্দু অধিকারীরও। ফলে আগাম সতর্কতা হিসাবে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ওই এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন তাঁরা। শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য ছিল, কাঁথিতে ত্রিপল চুরির ঘটনায় শুভেন্দু কোনওভাবেই জড়িত নন। সৌমেন্দু কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকলেও ডিসেম্বর মাসে পদ থেকে সরে যান। কন্টাইয়ের অফিসে কিছু লরি জোর করে ঢুকেছিল সেদিন। এর সঙ্গে শুভেন্দু বা সৌমেন্দুর কোনও যোগ নেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```