Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দুয়ারে রেশন মামলা: রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে রেশন প্রকল্প নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ডিলাররা। সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। এদিনের শুনানিতে আদালতে আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, দুয়ারে রেশন প্রকল্প ভবিষ্

দুয়ারে রেশন মামলা: রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

শেষ আপডেট: 10 September 2021 11:14

দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে রেশন প্রকল্প নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ডিলাররা। সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। এদিনের শুনানিতে আদালতে আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, দুয়ারে রেশন প্রকল্প ভবিষ্যতেও চলবে। সামান্য কয়েকজন ডিলার আদালতে এসেছেন, সংখ্যাগরিষ্ঠ ডিলার প্রকল্পের সঙ্গে আছেন, তাঁরা আদালতে আসেননি। ডিলারদের আইনি অধিকারও কেড়ে নেওয়া হয়নি। বরং রাজ্য সরকার ডিলারদের অতিরিক্ত সহায়তা করছে। ‌দুয়ারে উৎসব, জানেন কি অনলাইন লেনদেনে প্রতারকেরা পেতেছে কোন সাতটি ফাঁদ? একুশের ভোট ইস্তেহারেই তৃণমূল বলেছিল, এবার সরকারে এলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। কাউকে আর রেশন দোকানে গিয়ে লাইন দিতে হবে না। সেই মতো মন্ত্রিসভায় সিদ্ধান্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন,  ভাইফোঁটার পর থেকেই দুয়ারে রেশন চালু হবে। কিন্তু এর মধ্যেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। রেশন ডিলারদের একটা অংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছেন, এ ভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আদালত অনুমতি দেয়নি। কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে জানিয়েছেন ডিলাররা। নভেম্বরে দুয়ারে রেশন চালু হলেও রাজ্য সরকার ঠিক করেছে সেপ্টেম্বর মাসে তার একটা মহড়া হবে। আদালতে ডিলারদের তরফে বলা হয়েছে, এই প্রকল্পের কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তাঁদের বক্তব্য, বাড়ি গিয়ে রেশন দেওয়া আইন বিরুদ্ধ। সেই পরিকাঠামো রেশন ডিলারদের নেই। ডিলারদের আরও দাবি, আইন অনুযায়ী রেশন প্রাপক দোকানে এসে রেশন নেবেন এটাই নিয়ম। বাড়ি গিয়ে রেশন দেওয়ার জন্য ডিলারদেরই গাড়ির খরচ, প্রচারের খরচ এবং সংরক্ষণের খরচ বহন করতে হবে বলে জানিয়ে সরকার। এই বিপুল খরচ তারা বহন করতে পারবেন না বলে আদালতে জানিয়েছেন ডিলাররা। পাশাপাশি এত লোকবল তাঁদের নেই বলেও আদালতে জানানো হয়েছে। পাল্টা রাজ্যের তরফে বলা হয়, রেশন প্রাপকের সুবিধার্থে রাজ্য সরকার  আইন সংস্কার করতে পারে। এতে ডিলারের অধিকার ক্ষুন্ন হয়না। রাজ্য সরকারের নির্দেশ মেনে চলতে ডিলাররা বাধ্য। সেই সঙ্গে নবান্নের তরফে আদালতে বলা হয়েছে, পরিবহণ এবং অন্যান্য খরচ বহন করতে রাজ্য সরকার সাহায্য করবে।  রাজ্যের তরফে আরও বলা হয়েছে, এটা একটা পরীক্ষামূলক প্রকল্প, শুধু সেপ্টেম্বর মাসের জন্য।  প্রকল্পের গ্রহণযোগ্যতা, সীমাবদ্ধতা দেখে বাকি সিদ্ধান্ত পরে নেওয়া হবে। দু’দিন ধরে শুনানির পর এদিন রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য ম্যাগাজিন 'সুখপাঠ'

```