Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলপাইগুড়ি স্টেশনকে হেরিটেজের তকমা দেওয়ার দাবি, রেল বলল 'উত্তম প্রস্তাব'

সালটা ১৯৩৯। ওই বছর ৪ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। সেদিনই ট্রেনে করে জলপাইগুড়ি স্টেশনে নামেন। এরপরে তিনি ওই সম্মেলন থেকে "ব্রিটিশ ভারত ছাড়ো" ডাক দেন। 

জলপাইগুড়ি স্টেশনকে হেরিটেজের তকমা দেওয়ার দাবি, রেল বলল 'উত্তম প্রস্তাব'

শেষ আপডেট: 4 February 2024 21:00

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সালটা ১৯৩৯। ওই বছর ৪ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। সেদিনই ট্রেনে করে জলপাইগুড়ি স্টেশনে নামেন। এরপরে তিনি ওই সম্মেলন থেকে "ব্রিটিশ ভারত ছাড়ো" ডাক দেন। 

বর্তমানে নেতাজির সেই স্মৃতিকে আগলে রেখে ভারতীয় রেল। জলপাইগুড়িতে পা রাখার ছবি ও তথ্য নিয়ে একটি ছোট গ্যালারিও জলপাইগুড়ি রয়েছে স্টেশনে আছে। রবিবার ছিল ৪ ফেব্রুয়ারি। নেতাজির সেই ঐতিহাসিক ভাষণের ৮৬ তম বর্ষ ছিল। তাই এই দিনেই জলপাইগুড়ি স্টেশনকে 'হেরিটেজ স্টেশন'-এর তকমা দেওয়ার দাবি তুলল জলপাইগুড়ি নেতাজি সুভাষ মিউজিয়াম এন্ড কালচারাল ফাউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় বলেন, "দেশের প্রথম নেতাজির মূর্তি আমাদের ফাউন্ডেশনের কক্ষে সুরক্ষিত রয়েছে। এই স্টেশনে নেতাজি এসেছিলেন এবং এখান থেকেই 'ব্রিটিশ ভারত ছাড়ো' ডাক দিয়েছিলেন। তাই এই স্টেশনকে হেরিটেজ স্টেশন তকমা দেওয়া হোক।"

তাঁর আরও দাবি, রেল দফতর নেতাজির বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে একটি বড় আকারে গ্যালারি গড়ে তোলা উদ্যোগ নিক। আমাদের কাছে দেশের প্রথম নেতাজি মূর্তি রয়েছে। আমরা এই মূর্তিটি রেল দফতরের হাতে তুলে দিতে চাই। আমাদের আবেদন জলপাইগুড়ি স্টেশনে মিউজিয়াম স্থাপন করে ওই মূর্তি স্থাপন করুক রেল দফতর। এই মর্মে রেল দফতরকে আবেদন করা হয়েছে।

বিষয়ে নিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বোর্ডের সদস্য পার্থ রায় বলেন, "উত্তম প্রস্তাব।  ফাউন্ডেশনের পক্ষ থেকে যদি লিখিত আবেদন করা হয় তবে বিষয়টি রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দেব।"


```