Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেশীর হাতে মুরগি খুন! বিচার চেয়ে মৃত পোষ্যকে নিয়েই থানায় মালিক

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশী (Neighbor) মুরগি (Hen) খুন করেছে! একটা না, দুটো না, এক্কেবারে ১১খানা মুরগি নাকি মেরে ফেলেছেন প্রতিবেশী। বিচার চেয়ে মরা মুরগি নিয়ে থানায় হাজির মুরগি মালিক। জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ি সর্দার পাড়ার দুই

প্রতিবেশীর হাতে মুরগি খুন! বিচার চেয়ে মৃত পোষ্যকে নিয়েই থানায় মালিক

শেষ আপডেট: 6 August 2022 17:47

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশী (Neighbor) মুরগি (Hen) খুন করেছে! একটা না, দুটো না, এক্কেবারে ১১খানা মুরগি নাকি মেরে ফেলেছেন প্রতিবেশী। বিচার চেয়ে মরা মুরগি নিয়ে থানায় হাজির মুরগি মালিক।

জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ি সর্দার পাড়ার দুই বাসিন্দা রমাপদ রায় এবং পরেশ রায়। দীর্ঘদিন ধরেই রমাপদ রায়ের মুরগি প্রতিবেশী পরেশ রায়ের জমিতে যেত বলেই জানা গিয়েছে। কিন্তু শুক্রবার ওই জমিতে মুরগি গেলেও তারা আর জ্যান্ত ফেরে না। সবকটা মুরগিই মরা।

এরপর পরেশ রায়ের বিরুদ্ধে কীটনাশক দিয়ে মুরগী মারার অভিযোগ তোলেন রমাপদ রায়। এই ঘটনা স্থানীয় পঞ্চায়েতে জানানোর পর, সেখান থেকেই থানায় পাঠিয়ে দেয় রমাপদবাবুকে।

এদিকে ঘটনায় অভিযুক্ত পরেশ রায়কে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞসা করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। যদিও অন্যান্য প্রতিবেশীদের হস্তক্ষেপে বিষয়টি তাঁরা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে।  

বারাণসীতে ট্যাটু করিয়ে এইডস আক্রান্ত ১৪ জন! সস্তার পার্লারে সূঁচই বদল করা হয়নি


```