Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলওয়ামায় বড়সড় নাশকতার ছক ছিল হিজবুল জঙ্গি নাভিদের, সঙ্গ দিচ্ছিল দেবেন্দ্র, দাবি গোয়েন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের আগেই ফের পুলওয়ামায় বড়সড় জঙ্গি নাশকতার ষড়যন্ত্র করা হয়েছিল। কোথায় কোথায় বিস্ফোরণ ঘটানো হবে তার নকশাও ছিল তৈরি। শুধু পুলওয়ামা নয়, উপত্যকার আরও কয়েকটি জায়গায় নাশকতা চালানোর আঁটোসাটো পরিকল্পনাও ছিল হিজবুল

পুলওয়ামায় বড়সড় নাশকতার ছক ছিল হিজবুল জঙ্গি নাভিদের, সঙ্গ দিচ্ছিল দেবেন্দ্র, দাবি গোয়েন্দাদের

শেষ আপডেট: 22 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের আগেই ফের পুলওয়ামায় বড়সড় জঙ্গি নাশকতার ষড়যন্ত্র করা হয়েছিল। কোথায় কোথায় বিস্ফোরণ ঘটানো হবে তার নকশাও ছিল তৈরি। শুধু পুলওয়ামা নয়, উপত্যকার আরও কয়েকটি জায়গায় নাশকতা চালানোর আঁটোসাটো পরিকল্পনাও ছিল হিজবুল কম্যান্ডার নাভিদ বাবুর। জম্ম-কাশ্মীরের প্রাক্তন ডিএসপি দেবেন্দ্র সিংয়ের সঙ্গে যাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সন্ত্রাস দমন শাখা। এই বিস্ফোরণগুলি ঘটানোর জন্যই পুলিশকর্তার সাহায্যে সেদিন বিস্ফোরক পাচার করছিল নাভিদ। গোয়েন্দা তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। দক্ষিণ ও মধ্য কাশ্মীরের হিজবুল মাথা নাভিদ বাবু। উপত্যকায় একাধিক বিস্ফোরণ ও নাশকতার সঙ্গে জড়িত সে। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের পরে ভিন্ রাজ্যের ১১ জন শ্রমিক হত্যার মূল অভিযুক্তই ছিল এই হিজবুল কম্যান্ডার। পুলিশের কাছে  ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, পুলওয়ামার নানা জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল নাভিদের। প্রজাতন্ত্র দিবসের দিনে বা তার আগেই এই বিস্ফোরণের ছক কষেছিল উপত্যকার হিজবুল গোষ্ঠী। জাদুরা, নিওয়া-পাখেরপোরাতেও আইডি জমা করার কাজ চলছিল। দিল্লি ও জাতীয় রাজধানী এলাকা, পঞ্জাবেও নাশকতার ছক কষা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই বিপুল পরিমাণ বিস্ফোরকই সেদিন পাচার করার কাজ করছিল নাভিদ। আর তাকে নিরাপদে দিল্লি পৌঁছে দেওয়ার বরাত নিয়েছিলেন পুলিশকর্তা দেবেন্দ্র সিং। কুলগামের মীরবাজার এলাকা থেকে হিজবুল জঙ্গিদের সঙ্গে অস্ত্র সমেত ধরা পড়ার পরেই গ্রেফতার করা হয়েছিল ডিএসপি দেবেন্দ্রকে। ৪৮ ঘণ্টা জেল হেফাজতে রাখার পর ডিএসপি পদ থেকে বরখাস্ত করা হয় তাঁকে। ১২ লক্ষ টাকার বিনিময়ে জঙ্গিদের নিরাপদে সমতলে পৌঁছে দেওয়ার কথা স্বীকারও করেছেন দেবেন্দ্র। হিজবুলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কতটা এবং জঙ্গিদের কীভাবে সাহায্য করছিলেন তিনি, তার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গোয়েন্দাদের অনুমান, শ্রীনগরে পোস্টিংয়ের সময়েই হিজবুল মুজাহিদিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে দেবেন্দ্রর। যোগাযোগ তৈরি হয় হিজবুল কম্যান্ডার নাভিদ মুস্তাক ওরফে নাভিদ বাবুর সঙ্গে। নাভিদ বাবু একসময় ছিল জম্মু-কাশ্মীর পুলিশেই। পরে হিজবুলের সক্রিয় সদস্য হয়ে ওঠে। শ্রীনগরে সেনার ১৫ কোরের সদর দফতরের পাশে ইন্দিরা নগরে দেবেন্দ্র বাড়িতে তল্লাশি চালিয়েছে একে-৪৭ সহ নানারকম আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দারা জানিয়েছেন, পুলিশকর্তার বাড়িতেই নিজেদের অস্ত্র লুকিয়ে রাখত হিজবুল জঙ্গিরা। চলত টাকাপয়সার লেনদেনও। জম্মু-কাশ্মীর হাইওয়ে ধরে দিল্লির পথে যাওয়ার সময় দেবেন্দ্র আই-১০ গাড়িতে তাঁর পাশেই বসে থাকতে দেখা গিয়েছিল এই নাভিদ বাবুকে।নাভিদের সঙ্গেই দেবেন্দ্র ব্যক্তিগত গাড়ি থেকে ধরা পড়েছে হিজবুলের আরও সক্রিয় সদস্য রফি রাঠৌর এবং গাড়ির চালক কাশ্মীরের এক আইনজীবী, হিজবুলের সদস্য ইরফান শফি মীর। পুলিশ অফিসারের ফোন ট্র্যাক করে জঙ্গিদের সঙ্গে তাঁর গোপন কথাবার্তা ও ঘুষ নেওয়ার কথা জানতে পেরে গিয়েছিলেন শোপিয়ানের পুলিশ সুপার সন্দীপ চৌধুরী। তারপর থেকেই গোয়েন্দাদের কড়া নজরে ছিলেন দেবেন্দ্র সিং। জঙ্গিদের নিয়ে দিল্লি যাওয়ার ছক সামনে আসার পরেই জম্মু-কাশ্মীর পুলিশের ডিআইজি অতুল গয়ালের নেতৃত্বে তৈরি হয় অপারেশন ব্লু-প্রিন্ট। জম্মু পুলিশের বিশ্বস্ত অফিসারদের নিয়ে তৈরি হয় বিশেষ টিম। হাইওয়ের একটি টানেলের ভিতর আটকানো হয় দেবেন্দ্র গাড়ি। জঙ্গি ও অস্ত্রসমেত ধরা পড়েন পুলিশ অফিসার।

```