Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টালা ব্রিজের পর এ বার কালীঘাট ব্রিজ, ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে বসছে হাইট বার

দ্য ওয়াল ব্যুরো: টালা ব্রিজের পর এ বার হাইট বার বসছে কালীঘাট ব্রিজে। কালীঘাট ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য আপাতত ভারী গাড়ি চলচল বন্ধ রয়েছে এই ব্রিজে। তবে এ বার ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পাকাপাকি ভাবে হাইট বার বসানোর সিদ্ধান্ত নিয়েছে

টালা ব্রিজের পর এ বার কালীঘাট ব্রিজ, ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে বসছে হাইট বার

শেষ আপডেট: 2 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: টালা ব্রিজের পর এ বার হাইট বার বসছে কালীঘাট ব্রিজে। কালীঘাট ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য আপাতত ভারী গাড়ি চলচল বন্ধ রয়েছে এই ব্রিজে। তবে এ বার ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে পাকাপাকি ভাবে হাইট বার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। জানা গিয়েছে তিন মাসের মধ্যে এই হাইট বার বসানোর কাজ শেষ করতে হবে। রাজ্য জুড়ে বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা চলছে। আপাতত ভারী গাড়ি চলাচল বন্ধ রয়েছে কালীঘাট ব্রিজে। বিশেষ করে পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তাও অনেক সময়েই নির্ধারিত সীমার বেশি উচ্চতায় মাল বোঝাই করে বিভিন্ন ব্রিজে লরি বা ট্রাক চলাচল করে। সেটাই বন্ধ করতে এ বার উদ্যোগ নিয়েছে কে এমডিএ। কালীঘাট ব্রিজে বসানো হচ্ছে হাইট বার। পুজোর মুখে টালা ব্রিজ নিয়ে এমনিতেই দুর্ভোগে সাধারণ মানুষ। এই ইস্যুতে নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সিদ্ধান্ত হয়েছে তিন টনের বেশি ওজনের গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে টালা ব্রিজে। প্রতিদিন বিভিন্ন রুটের ৬০০-র বেশি বাস চলে টালা ব্রিজ দিয়ে। সেই সব বন্ধ করে দিচ্ছে প্রশাসন। পুজোর পরে ফের ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভারী গাড়ি, পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে টালা ব্রিজের মতো কালীঘাট ব্রিজের অবস্থাও খারাপ। তাই দ্রুত সেখানে মেরামতির কাজ শুরু করার নির্দেশিকা জারি হয়েছে। জানানো হয়েছে, শিগগির টেন্ডার অনুযায়ী এই কাজ শুরু করা হবে।

```