Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবমী দশমী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, পুজোয় চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায় নিতে নিতেও নিচ্ছে না। পুজোর মুখেও তুমুল বৃষ্টির (Rain) পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। নবমী আর দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দিদির সামনে ভুল গাইলেন বাবুল, গুল

নবমী দশমী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, পুজোয় চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

শেষ আপডেট: 6 October 2021 12:49

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায় নিতে নিতেও নিচ্ছে না। পুজোর মুখেও তুমুল বৃষ্টির (Rain) পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। নবমী আর দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দিদির সামনে ভুল গাইলেন বাবুল, গুলিয়ে গেল স্তবক, শব্দ, লাইন হাওয়া অফিস সূত্রের খবর, পশ্চিমবঙ্গের উপর এই ৩.১ কিলোমিটার জুড়ে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে রবিবার। ৪ থেকে ৫ দিনের মধ্যে তা ক্রমশ উত্তর পশ্চিমে এগিয়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর। বৃষ্টি হবে বাংলাতেও। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে আবহাওয়ার খানিক উন্নতি হবে। পুজোয় ষষ্ঠী সপ্তমী আকাশের অবস্থা খুব একটা খারাপ হবে না। তবে অষ্টমী থেকেই জোরালো হতে পারে কালো মেঘের ভ্রূকুটি। নবমী আর দশমীতে দাপিয়ে ব্যাটিং করবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি হবে পুজোর শেষ দু'দিন। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাস শোনার পর চিন্তার ভাঁজ পড়েছে দক্ষিণ বাংলার মানুষের কপালে। পুজোর আনন্দ মাটি হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। অনেকেই বলছেন প্রথম তিন দিনের মধ্যেই ঠাকুর দেখা সেরে ফেলতে হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```