Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নওসাদের সঙ্গে পুলিশের তুমুল বচসা, বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র ফুরফুরা

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে শুক্রবার দুপুরে তুমুল উত্তেজনা তৈরি হল ফুরফুরায় (Furfura Sharif)। পুলিশের মদতে তৃণমূল বেআইনিভাবে বোর্ড দখলের চেষ্টা করছে, অভিযোগে ফুরফুরায় পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ

নওসাদের সঙ্গে পুলিশের তুমুল বচসা, বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র ফুরফুরা

শেষ আপডেট: 10 August 2023 15:09

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে শুক্রবার দুপুরে তুমুল উত্তেজনা তৈরি হল ফুরফুরায় (Furfura Sharif)। পুলিশের মদতে তৃণমূল বেআইনিভাবে বোর্ড দখলের চেষ্টা করছে, অভিযোগে ফুরফুরায় পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nausad Siddiqui)। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ারও অভিযোগ উঠেছে। অসমর্থিত সূত্রের খবর, বোমাবাজির ঘটনাও ঘটেছে। উত্তেজনা থামাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, এদিন ফুরফুরায় (Furfura Sharif) গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার কথা জানিয়েছিল প্রশাসন। সেই মতো হাজির হয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। অন্যদিকে বিষয়টি আদালতে বিচারাধীন, জানিয়ে বোর্ড গঠনের বিরোধিতায় পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় আইএসএফ ও সিপিএম কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা কয়েকটি বোমা ফাটে পঞ্চায়েতের (Furfura Sharif) সামনে । এরপরই পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। রীতিমতো রণক্ষেত্রর (battlefield) চেহারা নেয় ফুরফুরা। বন্ধ হয়ে যায় এলাকার দোকানপাট।

ফুরফুরার পিরজাদা কাশেম সিদ্দিকির অভিযোগ, “ফুরফুরার মানুষের রায়ে জিতেছে আইএসএফ। আর তৃণমূল গায়ের জোরে জিতেছে বলছে। প্রতিবাদে আমরা আদালতে গেছি। বোর্ড গঠনের বিষয়টি এখন বিচারাধীন। তাসত্ত্বেও জোর করে তৃণমূল এদিন বোর্ড গঠনের চেষ্টা করে। ফুরফুরার লোকেরা এর প্রতিবাদ জানায়। তখনই ফুরফুরার প্রাক্তন প্রধান শামিম আহমেদের নেতৃত্বে লোকজন বোমাবাজি করে।”

অভিযোগ উড়িয়ে ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শামিম আহমেদ বলেন, “শান্ত ফুরফুরাকে অশান্ত করার চেষ্টা করছে আইএসএফ। বৃহস্পতিবার রাত থেকে এলাকায় বোমাবাজি করছে। আইএসএফ আদালতের এমন কোনও অর্ডার দেখাতে পারেনি দেখানে বলা আছে বোর্ড গঠন করা যাবে না। তবু এদিন আইএসএফ পঞ্চায়েতে তালা মেরে দেয়।”

ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৯টি আসন। গণনার দিন অশান্তি হয় জাঙ্গিপাড়ায়। সিপিএম-আইএসএফ এর দাবি, তারা ২২ টি আসনে এগিয়ে ছিল। ভোট গণনা করতে না দিয়ে জোর করে তাদের বের করে দেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় ২৪-৫ ফলাফলে তৃনমূল জিতেছে। সিপিএম এর অভিযোগ, জাঙ্গিপাড়ার গণনা নিয়ে হাইকোর্ট মামলা হয়ে রয়েছে। হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের কপি প্রশাসনের কাছে পাঠনো হয়। তার পরেও বোর্ড গঠন করার উদ্যোগ নেয় তৃণমূল। এদিন তারই প্রতিবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন: পড়শি ভাড়াটে ‘বোমার কারিগর’! মদনের পাড়ার বিস্ফোরণ কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য


```