Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মোখা'র প্রভাবে গরম বাড়বে রাজ্যে, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: 'মোখা' (Mokha) আদৌ পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসবে নাকি বাংলাদেশ, মায়ানমারের দিকে ঘুরে যাবে, তা এখনও ঠিক নয়। ভারতীয় মৌসম ভবন সোমবারের আগে নিশ্চিত করে কিছু বলতে পারবে না। তবে গরম আবার বাড়তে চলেছে রাজ্যে (heat inc

'মোখা'র প্রভাবে গরম বাড়বে রাজ্যে, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা

শেষ আপডেট: 8 May 2023 07:22

দ্য ওয়াল ব্যুরো: 'মোখা' (Mokha) আদৌ পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসবে নাকি বাংলাদেশ, মায়ানমারের দিকে ঘুরে যাবে, তা এখনও ঠিক নয়। ভারতীয় মৌসম ভবন সোমবারের আগে নিশ্চিত করে কিছু বলতে পারবে না। তবে গরম আবার বাড়তে চলেছে রাজ্যে (heat increase in West Bengal)। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে।

সোমবার থেকে এই তাপমাত্রা ক্রমশ বাড়বে। আবহাওয়াবিদদের মতে, ‘মোখা’র প্রভাবেই তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আপাতত এদিকে ঝড়-বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিকে 'মোখা'র জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে ৮০-১০০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী কয়েকদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা, যেমন দুই দিনাজপুর ও মালদহতে আবহাওয়ার পরিবর্তন হবে। ক্রমশ বাড়বে তাপমাত্রা। এর পাশাপাশি দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলির দিকে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আর ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই।

কলকাতায় আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। বাতাসে জলীয়বাষ্প কমে যাওয়ায় শুষ্ক আবহাওয়া জারি থাকবে। বুধবারের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি বা তা টপকে যেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সোমবার শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৮৮ শতাংশ।

'মোখা' ঘুরছে মায়ানমারের দিকে, ঘূর্ণিঝড়ের হাত থেকে কি নিস্তার পাবে বাংলা?


```