Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ভোট পরবর্তী হিংসা মামলা: সুপ্রিম কোর্টে নবান্নের মামলার শুনানি মঙ্গলবার

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টে (HC) প্রথমবার মামলা দায়ের করেছিলেন জনৈক অনিন্দ্য সুন্দর দাস। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ যে রায় দিয়েছে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ

ভোট পরবর্তী হিংসা মামলা: সুপ্রিম কোর্টে নবান্নের মামলার শুনানি মঙ্গলবার

শেষ আপডেট: 23 October 2021 10:21

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টে (HC) প্রথমবার মামলা দায়ের করেছিলেন জনৈক অনিন্দ্য সুন্দর দাস। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ যে রায় দিয়েছে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। সূত্রের খবর, আগামী ২৬ অক্টোবর মঙ্গলবার সেই মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার মামলার বড় ঘটনাগুলির তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই এই মামলায় একাধিক চার্জশিট পেশ করা হয়েছে। জেলায় জেলায় ঘুরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সিবিআই রাজ্যের অনুমতি না নিয়েই তদন্ত শুরু করেছে বলে অভিযোগ তুলেছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে শুট ফাইলও করা হয়েছিল। গতকাল শুক্রবার তার শুনানি ছিল। পরবর্তী শুনানি হবে আগামী ১৮ নভেম্বর। অন্যদিকে আদালতে কেন্দ্রও জানায় সিবিআই তদন্তে হস্তক্ষেপ করার অধিকার রাজ্যের নেই। এদিন ৬০ পাতার হলফনামা পেশ করা হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বিএল গাভাইয়ের বেঞ্চে চলছে এই মামলার শুনানি। সেই হলফনামায় বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা যদি কোনও তদন্তভার নেয় তাতে গণতন্ত্রের কোনও ক্ষতি হয় না। সিবিআই তদন্তের অনুমোদন পেলে তা বন্ধ করার ক্ষমতাও রাজ্যের নেই। আগামী মঙ্গলবারের শুনানিতে কী হয় সেটাই এখন দেখার।

```