Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড টেস্টের রেট প্রায় অর্ধেক করে দিল রাজ্য

রফিকুল জামাদার এবার আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড-১৯ পরীক্ষার রেট আগেই বেঁধে দিয়েছিল স্বাস্থ্য দফতর। মাস কয়েক আগে জানিয়েছিল, ২২৫০টাকার বেশি নেওয়া যাবে না। এবার সেই রেট প্রায় অর্ধেক করে দেওয়ার কথা ঘোষণা করল স্বাস্থ্য দফতর। জানাল, ১২০১ টাকার বেশ

BREAKING: আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড টেস্টের রেট প্রায় অর্ধেক করে দিল রাজ্য

শেষ আপডেট: 1 October 2020 12:44

রফিকুল জামাদার

এবার আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড-১৯ পরীক্ষার রেট আগেই বেঁধে দিয়েছিল স্বাস্থ্য দফতর। মাস কয়েক আগে জানিয়েছিল, ২২৫০টাকার বেশি নেওয়া যাবে না। এবার সেই রেট প্রায় অর্ধেক করে দেওয়ার কথা ঘোষণা করল স্বাস্থ্য দফতর। জানাল, ১২০১ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি ল্যাবরেটরিগুলি। এর আগেও কোভিড বিধিতে নানা রকম রেট নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। কোভিড টেস্টের খরচ যেমন বলে দেওয়া হয়েছে, তেমনই ঠিক করে দেওয়া হয়েছে কত টাকা রেটের খাবার দিতে হবে কোভিড রোগীদের। এবার আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে সেই রেট প্রায় অর্ধেক হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, এখন থেকে কোনও বেসরকারি ল্যাবরেটরি যদি আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড টেস্টের জন্য সরকারে নির্ধারিত ১২০১ টাকার থেকে বেশি রেট নেয়, তবে তা আইনত অপরাধ বলে গণ্য হবে এবং উপযুক্ত পদক্ষেপ করা হবে।

এর আগে, জুন মাসের ২৬ তারিখে কোভিড চিকিৎসা জন্য বেসরকারি হাসপাতালগুলি রোগীর থেকে কত টাকা নেবে, সেই অঙ্ক বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, কোভিড টেস্ট বাবদ ২২৫০ টাকার বেশি কোনও রোগীর থেকে নেওয়া যাবে না। বাকি খরচও কোন খাতে কত হবে, তা উল্লেখ করে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা আগেই জানিয়েছিলেন, বেসরকারি হাসপাতালে বেশি টাকা নেওয়া হচ্ছে কোভিড রোগীদের থেকে, এমন অভিযোগ এসেছে নানা জায়গা থেকে। বহু জায়গায় রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পরেই তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে বৈঠক করতে, রেট বেঁধে দিতে। কোনও সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই রেট আরও কমিয়ে দেওয়া হল। জুন মাসে ২২৫০ টাকা রেট ঘোষণার আগে পর্যন্ত এই রেট ছিল ৪৫০০ টাকা। অর্থাৎ দু'ফায় কমানো হল কোভিড টেস্টের খরচ।

```