Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নতুন নির্দেশ, কীভাবে ৫৪ জনকে চাকরি দিতে বললেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: পুজো শুরু ১ অক্টোবর থেকে তার আগেই আরও টেট উত্তীর্ণ (TET 2014) ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় প্রশ্নপত্রে ভুল ছিল। সেই

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নতুন নির্দেশ, কীভাবে ৫৪ জনকে চাকরি দিতে বললেন তিনি

শেষ আপডেট: 6 September 2022 10:00

দ্য ওয়াল ব্যুরো: পুজো শুরু ১ অক্টোবর থেকে তার আগেই আরও টেট উত্তীর্ণ (TET 2014) ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় প্রশ্নপত্রে ভুল ছিল। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। পূর্বেই এই মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে ভুল প্রশ্ন থাকায় বাড়তি ৬ নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল। সেইমতো নম্বর পাওয়ার পরেও চাকরি মেলেনি বলে অভিযোগ তুলেছিলেন অনেকেই। সেই মামলার শুনানিতে এবার আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Primary Education Board) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

সোমবার এমনই ২৩ জনকে চাকরির ব্যবস্থা করে দিতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই একই নির্দেশ কার্যকর করলেন ৫৪ জনের জন্যও। এদিন শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চাকরি দিতে হবে প্রার্থীদের।

এদিনও আদালতে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে শূন্যপদ নেই। রাজ্য সরকারের সঙ্গে শূন্যপদের বিষয় নিয়ে আলোচনা চলছে। শূন্যপদ হলেই চাকরির ব্যবস্থা করা হবে। তার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, যদি শূন্যপদ না থেকে তবে তা তৈরি করে চাকরির ব্যবস্থা করে দিতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে যে ভুল ছিল, তা প্রকাশ্যে আসে ২০১৮ সালে। তার পরই মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার ভিত্তিতে শুনানির পর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ভুল প্রশ্নের জন্য ৬ নম্বর দিতে হবে। সেই ছয় নম্বর বাড়ার পরেও অনেকের চাকরি হয়নি অভিযোগ উঠেছিল।

প্রাপ্য নিয়োগের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেন বনলতা সমাদ্দার নামে এক চাকরিপ্রার্থী। সেখানেই ৫৪ জনের নাম ছিল। যাঁরা ২০১৪ সালের টেট পরীক্ষায় বসেছিলেন। কিন্তু প্রশ্নপত্রে ভুল থাকায় তাঁরা অনুত্তীর্ণ ছিলেন। হাইকোর্ট আগেই ভুল থাকা প্রশ্নে নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল।

মমতার পরিবারের সম্পত্তি মামলা: সব পক্ষের হলফনামা চাইল হাইকোর্ট


```