Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

“বাম্বু মানে তৃণমূল!” কটাক্ষ করলেন মোদী?

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে সকালটা দেখলেই বোঝা যাবে বাকি দিনটা কেমন যাবে। মেদিনীপুর কলেজিয়েট মাঠ যে উপচে দেবেন বিজেপি কর্মী সমর্থকরা তা বোঝা গিয়েছিল সোমবার সকালেই। দুপুরের সভায় লোক যেতে আসতে শুরু করেছিলেন কাকভোর থেকে। আর সভা ফেরত বিজেপি সমর্থ

“বাম্বু মানে তৃণমূল!” কটাক্ষ করলেন মোদী?

শেষ আপডেট: 16 July 2018 11:30

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে সকালটা দেখলেই বোঝা যাবে বাকি দিনটা কেমন যাবে।

মেদিনীপুর কলেজিয়েট মাঠ যে উপচে দেবেন বিজেপি কর্মী সমর্থকরা তা বোঝা গিয়েছিল সোমবার সকালেই। দুপুরের সভায় লোক যেতে আসতে শুরু করেছিলেন কাকভোর থেকে। আর সভা ফেরত বিজেপি সমর্থকরা বলছেন ‘হিট শো।’ যেমনটা চেয়েছিলেন তেমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাছা বাছা বিশেষণ আর চোখা চোখা শব্দের তিরে  মেদিনীপুর থেকে বিঁধে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও সরকারকে। বাজিয়ে গেলেন লোকসভা ভোটের দামামা।

রাজ্য সরকার তথা শাসকদলের নানান কাজের সমালোচনা করার মধ্যেও প্রধানমন্ত্রী তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের সাফল্যের খতিয়ান। কৃষক সমাবেশে দাঁড়িয়ে তিনি জানান, গোটা দেশে কৃষক স্বার্থে কী কী কর্মসূচি গ্রহণ করেছে তাঁর সরকার। ধান, পাটের সহায়ক বাড়িয়ে দেওয়া থেকে থেকে কৃষিকাজকে যে বৃহত্তর আঙ্গিকে দিল্লির সরকার যে দেখছে তাও বলেন তিনি।

এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী বলেন, ‘আগে বাম্বু চাষকে কৃষিকাজের মধ্যে ধরা হতো না। আমরা বাঁশকে এর অন্তর্ভুক্ত করেছি।’ তাঁর কথায় ‘ধূপকাঠি সহ নানান জিনিস তৈরিতে এক হাজার কোটি টাকার বাঁশ আমদানি করা হয় বিদেশ থেকে। আমরা বলেছি কৃষকদের নিজেদের জমিতে বাম্বু চাষ করতে।’ এই কথা বলার পরই বক্তৃতার সাবলীল গতিতে প্রধানমন্ত্রী বলেন ‘বাম্বুকে আগে গাছ হিসেবে দেখা হতো। আমরা এটাকে ঘাস হিসেবে দেখছি। বাম্বু মানে ঘাস। বাম্বু মানে তৃণমূল।’

এই কথার পরই  রাজনৈতিক মহলে গুঞ্জন কী বলতে চাইলেন মোদী। বাংলায় ‘বাঁশ’ অর্থে কখনও কখনও বিপদ বোঝানো হয়। এই কথার অন্তর্নিহিত অর্থ কী তা জানতে চাইলে রাজ্য বিজেপি’র এক নেতা বলেন, ‘সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি!’

যদিও বিজেপি-র প্রবীণ নেতাদের মতে, ঘাস অর্থে তৃণমূল বলেছেন মোদী। শাসক দল প্রসঙ্গে কটূ মন্তব্য তিনি করেননি। এর অন্য অর্থ বের করা ঠিক হবে না।


```