Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উদ্ধার তাজা বোমা, আগ্নেয়াস্ত্র, লকডাউনের দুপুরে নতুন করে অশান্তি বসিরহাটের হাড়োয়ায়

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে সকাল থেকেই চলছে কমপ্লিট লকডাউন। তার মধ্যেই পুলিশি সক্রিয়তায় বসিরহাট মহাকুমার হাড়োয়া এলাকা থেকে উদ্ধার হল দেশি বোমা সহ একাধিক আগ্নেয়াস্ত্র। সোমবার ৭ই সেপ্টেম্বর দুপুর বারোটা নাগাদ

উদ্ধার তাজা বোমা, আগ্নেয়াস্ত্র, লকডাউনের দুপুরে নতুন করে অশান্তি বসিরহাটের হাড়োয়ায়

শেষ আপডেট: 7 September 2020 10:44

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে সকাল থেকেই চলছে কমপ্লিট লকডাউন। তার মধ্যেই পুলিশি সক্রিয়তায় বসিরহাট মহাকুমার হাড়োয়া এলাকা থেকে উদ্ধার হল দেশি বোমা সহ একাধিক আগ্নেয়াস্ত্র। সোমবার ৭ই সেপ্টেম্বর দুপুর বারোটা নাগাদ বসিরহাটের হাড়োয়া ব্রিজ সংলগ্ন এস.এস মার্কেট এলাকায় ১৮ খানা তাজা দেশি বোমা এবং দুটো একনলা বন্দুক উদ্ধার করেন হাড়োয়া থানার পুলিশ। সেইসঙ্গে পার্শ্ববর্তী এলাকা থেকে একটি চোরাই মোটর বাইকও উদ্ধার করা হয়েছে বলে হাড়োয়া থানা সূত্রে জানানো হয়। মাত্র দুদিন আগে, শনিবার ৫ই সেপ্টেম্বর এই এস.এস. মার্কেট এলাকাতেই তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে দুই বিরোধী গোষ্ঠীর সংঘর্ষ বাধে। শনিবার বিকেলের এই সংঘর্ষে জখম হন প্রায় ১০ জন। গোষ্ঠীদ্বন্দ্ব চলাকালীন স্থানীয় দোকানপাট ভাঙচুরের পাশাপাশি দুষ্কৃতীরা বেশ কিছু বাইকও ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনার ঠিক ৪০ ঘণ্টা পরেই সেই একই এলাকা থেকে তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় নতুন করে অশান্তি ছড়িয়েছে হাড়োয়া ব্রিজ সংলগ্ন মার্কেট এলাকায়। তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। লকডাউনের মধ্যেই কে বা কারা এলাকায় ঢুকে বোমা ফেলে নতুন করে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছিল তারই খোঁজ শুরু করেছে পুলিশ। এসব বহিরাগত দুষ্কৃতীদের কাজ বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাবে না বলেই জানানো হয় হাড়োয়া থানা সূত্রে। ইতিমধ্যেই আঠারোটা তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হওয়া মোটরবাইকের নাম্বার প্লেট দেখে বাইক মালিকের পরিচয় চিহ্নিত করারও চেষ্টা চলছে। স্থানীয় পুলিশ সূত্রে আজ এমনটাই জানানো হয় সংবাদমাধ্যমে। অশান্তি দমন করার জন্য ঘটনাস্থলে হাড়োয়া থানার তরফে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

```