Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তঃসত্ত্বা হওয়া 'অপরাধ'! গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে ভ্রূণ নষ্টের চেষ্টা স্বামীর

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অন্তঃসত্ত্বা হয়ে পড়াই ছিল 'অপরাধ'। তাই স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভস্থ সন্তান নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হাড়োয়ার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়া

অন্তঃসত্ত্বা হওয়া 'অপরাধ'! গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে ভ্রূণ নষ্টের চেষ্টা স্বামীর

শেষ আপডেট: 27 September 2023 08:26

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অন্তঃসত্ত্বা হয়ে পড়াই ছিল 'অপরাধ'। তাই স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভস্থ সন্তান নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হাড়োয়ার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়ামোড়া গ্রামে (Haroa Domestic Violence Case)। অভিযুক্ত স্বামীর নাম মারুফ হোসেন। সে একটি মানিব্যাগ কারখানার শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামের ২২ বছরের তরুণী ছবিনা খাতুনের সঙ্গে মারুফের বিয়ে হয় বছর খানেক আগে। বিয়ের পর ছবিনা জানতে পারেন স্বামীর আগেও বিয়ে হয়েছিল। প্রথম পক্ষের সন্তানও রয়েছে। প্রতিবাদ করেছিলেন ছবিনা। সেই সময় মারুফ স্ত্রী ছবিনাকে শর্ত দেয়, যে কোনওভাবেই অন্তঃসত্ত্বা হওয়া যাবে না। যদিও পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ছবিনা। অভিযোগ, বিষয়টি জানার পরেই গর্ভপাতের জন্য ওই তরুণীকে চাপ দিতে থাকে মারুফ ও তাঁর বাবা-মা। তরুণী গর্ভস্থ সন্তান নষ্ট করাতে রাজি না হওয়ায় তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতে থাকে সে।

সোমবার রাতে সেই অত্যাচারের মাত্রা চরমে উঠেছিল বলে তরুণীর বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ। তাঁরা জানিয়েছেন, মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা। এমন অবস্থাতে মেয়েকে ব্যাপক মারধর করে স্বামী মারুফ। পেটে লাথি মেরে সন্তানকে নষ্ট করার চেষ্টাও করে (Haroa Domestic Violence Case)।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ছবিনাকে বাঁচাতে তাঁর শ্বশুরবাড়িতে গিয়েছিলেন মা আমেনা বিবি ও দাদা বদরউদ্দিন গাজি। তাঁদেরও মারধর করে ঘরে আটকে রাখা হয় বলে মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা। পরে প্রতিবেশীরাই হাড়োয়া থানায় খবর দেন। পুলিশ এসে ছবিনা সহ তাঁর দাদা ও মাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ওই তরুণী অন্তঃসত্ত্বা। তার পেটে লাথি মারায় অসুস্থ হয়ে পড়েছেন। তাকে পর্যবেক্ষণের রাখা হয়েছে।

নির্যাতিতা তরুণী স্বামী মারুফ হোসেন, শাশুড়ি মাসুদা বিবি ও শ্বশুর শাকার আলি মোল্লার বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে মারুফ হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন: বেতনের টাকা আটকে রাখা হচ্ছে, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জেলাসুপারের কাছে লরিচালক


```