Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Harmony: কানাইলালকে বাঁচাতে নিজের কিডনি দিয়ে দিলেন আশরাফ! বাসেই আলাপ, তারপর বন্ধুত্ব

দ্য ওয়াল ব্যুরো: বাসের মধ্যে আলাপ হয়েছিল দুজনের। কিন্তু সেই আলাপ যে শীঘ্রই রক্তের আত্মীয়তায় গড়াবে তা কে জানত! কানাইলাল সাউ ও আশরাফ আলি শেখ (Harmony)। বাসে আলাপ থেকে শুরু হয় দুজনের বন্ধুত্ব। এবার সেই বন্ধুকেই নিজের শরীর থেকে একটি কিডনি নিঃস

Harmony: কানাইলালকে বাঁচাতে নিজের কিডনি দিয়ে দিলেন আশরাফ! বাসেই আলাপ, তারপর বন্ধুত্ব

শেষ আপডেট: 29 May 2022 07:44

দ্য ওয়াল ব্যুরো: বাসের মধ্যে আলাপ হয়েছিল দুজনের। কিন্তু সেই আলাপ যে শীঘ্রই রক্তের আত্মীয়তায় গড়াবে তা কে জানত! কানাইলাল সাউ ও আশরাফ আলি শেখ (Harmony)। বাসে আলাপ থেকে শুরু হয় দুজনের বন্ধুত্ব। এবার সেই বন্ধুকেই নিজের শরীর থেকে একটি কিডনি নিঃস্বার্থভাবে দান করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করলেন আশরাফ। একইসঙ্গে প্রমাণ করলেন বন্ধুত্বের কোনও জাত হয় না, ধর্ম হয় না, ভেদাভেদ হয় না।

আরও পড়ুন: বাড়িতে মজুত বোমা ফেটে হাবড়ায় জখম মাঝবয়সী মহিলা

পাথরপ্রতিমা (Patharpratima) থানার উপেন্দ্রনগরের বাসিন্দা আশরাফ আলি শেখের সঙ্গে বাসেই আলাপ হয় রামগঙ্গার বাসিন্দা কানাইলাল সাউ নামে এক যুবকের। পরে তিনি জানতে পারেন তরতাজা এই তরুণ যুবকটির দুটো কিডনিই নষ্ট যাওয়ায় সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে (Harmony)। খোঁজ নিয়ে জানতে পারেন কানাইলালের কিডনির গ্রুপ ও পজেটিভ। এদিকে পরীক্ষা করে দেখেন নিজের কিডনির গ্রুপও মিলে গিয়েছে তাঁর সঙ্গে।

এরপর আর বিন্দুমাত্র দেরি না করে সোজা কানাইলালের বাড়িতে চলে যান আশরাফ। নিজের একটি কিডনি নিঃস্বার্থভাবে দান করার কথা জানান কানাইলালের কাছে। বন্ধুর মুখে একথা শুনে জেন নতুন করে বাঁচার আলো দেখতে পান কানাইলাল (Harmony)।

অবশেষে কলকাতার আর এন টেগোর হাসপাতালে গিয়ে নিজের শরীর থেকে বন্ধু কানাইলালকে একটি কিডনি দান করে নতুন জীবন দিলেন আশরাফ আলি শেখ। বন্ধুর জন্য নিঃস্বার্থভাবে তিনি যে কাজটি করলেন, তা সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন নজির হিসাবে মনে রাখবে বাংলার আপামর জনসাধারণ।


```