
শেষ আপডেট: 21 March 2022 15:59
দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ি (Jalpaiguri) ৪ নং গুমটি এলাকায় কালু সাহেবের মাজার। এক মুসলিম ফকিরের মাজার হলেও যুগ যুগ ধরে এই মাজারেই হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসে প্রার্থনা করেন। যুগ যুগ ধরে দেখা যায় সেই সম্প্রীতির (Harmony) ছবি।
কথিত আছে, ১৯৬৮ সালের বন্যায় যখন জলপাইগুড়ি শহর জলের তলায় ছিল তখনও এই মাজারে জল ওঠেনি। সেই সময় প্রচুর মানুষ আশ্রয় নিয়েছিলেন কালু সাহেবের মাজারেই। তারপর দুর্যোগ মিটলে এই মাজারে পুজো দেন হিন্দুরাও।
আজ বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস, তারিখেই লুকিয়ে অসুখের ব্যাখ্যা
সোমবার ছিল কালু সাহেবের ৯৩তম মৃত্যু বার্ষিকী। আর সেই উপলক্ষ্যে মাজারেও নামে ভক্ত মানুষের ঢল।
করোনা আবহে গত দু বছর ধরে ভক্তের আনাগোনা বন্ধ ছিল মাজারে। তবে এবার করোনার প্রকোপ কমতেই বিভিন্ন ধর্মের ভক্তরা এলেন প্রার্থনায়। বসেছে মেলাও, তাতে হরেক পসরা। মাজার ঘিরে এভাবেই শান্তি সম্প্রীতির বীজ বুনে চলে জলপাইগুড়ি।