Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দুই ট্রেকারের রেষারেষিতে বাপের বাড়িতে এসে প্রাণ গেল মহিলার

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: হরিহরপাড়ায় ট্রেকারের রেষারেষিতে প্রাণ গেল এক মহিলার (Hariharpara Tracker Accident)। মৃত ওই মহিলার নাম ফুলসুরা বিবি (৪০)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মামদালিপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা

দুই ট্রেকারের রেষারেষিতে বাপের বাড়িতে এসে প্রাণ গেল মহিলার

শেষ আপডেট: 29 November 2022 10:47

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: হরিহরপাড়ায় ট্রেকারের রেষারেষিতে প্রাণ গেল এক মহিলার (Hariharpara Tracker Accident)। মৃত ওই মহিলার নাম ফুলসুরা বিবি (৪০)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মামদালিপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি যাত্রীবাহী ট্রেকার হরিহরপাড়া থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। মামদালিপুর এলাকায় আসতেই দুটি ট্রেকারের চালক রেষারেষি শুরু করে। একটি অন্যটিকে ওভারটেক করতে যায়। সেই সময় ওই মামদালিপুর এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফুলসুরা। তাঁকে সজোরে গিয়ে ধাক্কা মারে একটি ট্রেকার। রাস্তায় ছিটকে পড়ে যান ওই ফুলসুরা।

বিয়েবাড়ি যাওয়ার পথে আগুন ধরে গেল গাড়িতে! জাতীয় সড়কে উত্তেজনা

স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ফুলসুরার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি তরতিপুর এলাকায়। কয়েকদিন আগেই মাদালিপুরে বাপেরবাড়িতে এসেছিলেন ফুলসুরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। ট্রেকার দুটিকে আটক করে তারা থানায় নিয়ে যায়।


```